ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী ভেটেরান্স ডে-তে ইরানের বিরুদ্ধে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেন ট্রাম্প ভুয়া তথ্য প্রতিরোধে বাংলা ফ্যাক্ট ১,১৭২টি ফ্যাক্টচেক প্রকাশ করেছে : তথ্য প্রতিমন্ত্রী নিউমোনিয়া মোকাবিলায় দেশে পর্যাপ্ত ভ্যাকসিনের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী মাদারগঞ্জে ৯৭২টি ফলজ ও বনজ গাছের চারা বিতরণ মাদারগঞ্জে দুই কোটি ৩৭ লাখ টাকার সড়কে নিম্নমানের খোয়া, অপসারণের নির্দেশ জামালপুর মেডিকেল কলেজ ছাত্রলীগনেতা খালিদ গ্রেপ্তার টানা দুই মাস ধরে ময়মনসিংহ রেঞ্জের সেরা ওসি তদন্ত নাজমুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের ভাইস প্রেসিডেন্টের বৈঠক অনুষ্ঠিত দুর্দান্ত জয়ে গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদের স্মরণে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ

সরিষাবাড়ী : অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন ইউএনও মোহছেন উদ্দিন। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া জামালপুরের সরিষাবাড়ী উপজেলার তিনজন শহীদদের স্মরণে বৃক্ষরোপণ করেছে উপজেলা প্রশাসন। ১৯ জুলাই, শনিবার বিকালে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল শহীদদের কবরে বৃক্ষরোপণ করেন। এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান হাবিব, আওনা ইউনিয়ন পরিষদের সচিব রাসেল মাহমুদ, উপজেলা বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সচিব ছাবের হোসেন বিপুল, আওনা ইউনিয়ন বিএনপির সভাপতি সুরুজ্জামান, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল খালেক, ইউনিয়ন ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকসহ শহীদ পরিবারের সদস্য ও স্থানীয় সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শহীদদের স্মরণে ‘এক শহীদ এক বৃক্ষ ‘ কর্মসূচির আওতায় উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী নয়াপাড়া গ্রামের আব্দুর রহিমের ছেলে শহীদ রাব্বাী মিয়ার কবরে নিম গাছ, একই ইউনিয়নের কুলপাল গ্রামের জুলহাস আলীর ছেলে শহীদ রবিউল ইসলামের কবরে বকুল গাছ ও উপজেলার মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের হাবিবুর রহমানের ছেলে শহীদ মোকলেছুর রহমানের কবরে জাম গাছ রোপণ করা হয়। পরে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

সরিষাবাড়ী : জুলাই শহীদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়ায় অংশ নেন ইউএনও মোহছেন উদ্দিনসহ অন্যান্যরা। ছবি : বাংলারচিঠিডটকম

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহছেন উদ্দিন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাসব্যাপী বিভিন্ন কর্মসূচির অংশ হিসাবে উপজেলার তিনজন শহীদের স্মরণে এ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। পরে শহীদ পরিবারের সদস্যদের খোঁজখবর নেই। যেকোনো প্রয়োজনে উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ করার আহবান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে তিন শহীদের স্মরণে সরিষাবাড়ীতে বৃক্ষরোপণ

আপডেট সময় ১০:৪৭:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ জুলাই ২০২৫