ঢাকা ০২:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

জামালপুর : ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের স্মরণে ১৮ জুলাই, শুক্রবার সকাল ৭ টায় জামালপুর শহরের বিজয় চত্বর থেকে জুলাই স্মৃতি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলা প্রশাসন এই প্রতিযোগিতার আয়োজন করে।

১৮ জুলাই সকাল ৭ টায় জামালপুর শহরের বিজয় চত্বর থেকে জুলাই স্মৃতি ম্যারাথন দৌড় শুরু হয়। চন্দ্রা লাইট হাউজ মোড় হয়ে পুনরায় বিজয় চত্বরে গিয়ে শেষ হয় জুলাই স্মৃতি ম্যারাথন দৌড়। দীর্ঘ ৫ কিলোমিটার সড়কে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

জামালপুর : ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আগে বক্তব্য রাখেন জেলা প্রশাসক হাছিনা বেগম। ছবি : বাংলারচিঠিডটকম

ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আগে সংক্ষিপ্ত আলোচনায় জেলা প্রশাসক হাছিনা বেগম বলেন, স্বৈরশাসনের বিরুদ্ধে ২০২৪ এ জুলাই গণঅভ্যূত্থানে যারা জীবনের বিনিময়ে নতুন দেশ উপহার দিয়েছে সেই শহীদদের স্মৃতিকে ধরে রাখা এবং স্মরণ করার উদ্দেশ্যে সারাদেশের মত জামালপুরেও উৎসবের আমেজে এ ম্যারথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এখানে শহীদ পরিবারের সদস্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিকবৃন্দ অংশ নেন। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পুলিশ সুপার রফিকুল ইসলাম পিপিএম বলেন, জুলাই শহীদদের স্মরণের পাশাপাশি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সুরক্ষায় ভূমিকা রাখে। খুবই শান্তিপূর্ণ পরিবেশে আয়োজন সম্পন্ন হওয়ায় তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তরুণ, নারী ও গণঅভ্যুত্থানে নিহতের স্বজনেরাসহ তিন শতাধিক মানুষ অংশ নেন। সম্মিলিতভাবে প্রথম ৩০ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। পরে তাদের মধ্যে মেডেল দেওয়া হয়।

এ সময় স্থানীয় সরকারের উপ-পরিচালক এবং অতিরিক্ত জেলা প্রশাসক এ. কে. এম. আব্দুল্লাহ-বিন-রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আফসানা তাসলিম, সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, এলজিইডির নির্বাহী প্রকৌশলী রোজদিদ আহম্মেদ, যুব উন্নয়নের উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম খান, সাংবাদিক ও মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম, বুলবুল জেনারেল হাসপাতালে পরিচালক আশরাফুল ইসলাম বুলবুলসহ সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাধারণ শিক্ষার্থীবৃন্দ উপস্থিতি ছিল।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৩২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫