ঢাকা ০৭:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত শেরপুরে ইআরটি সদস্যরা পেল সরঞ্জামাদি, ক্ষতিপূরণের চেক বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ

জুলাই শহীদদের স্মরণে জামালপুরে বিএনপির শোক মিছিল অনুষ্ঠিত

জামালপুর : জেলা বিএনপির শোক মিছিল। ছবি : বাংলারজিঠিডটকম

জুলাই-আগস্টের ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে ১৮ জুলাই, শুক্রবার বিকালে জামালপুর শহরের শোক মিছিল করেছে জামালপুর জেলা বিএনপি।

১৮ জুলাই বিকালে জামালপুর পৌরসভার সামনে থেকে ফ্যাসিবাদ বিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের স্মরণে শোক মিছিল বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা মোড়ে গিয়ে শেষ হয় মিছিল।

সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগকে আর ঘুরে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে না। প্রতিটি গ্রামে, পাড়া-মহল্লায়, ওয়ার্ডে আওয়ামী লীগের অপতৎপরতার বিরুদ্ধে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, গত ১৫ বছর আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে এই দেশের রাষ্ট্রক্ষমতা জোর করে দখলে করে ফ্যাসিবাদ কায়েম করেছিল। ভোটাধিকার নিশ্চিত করতে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিএনপির ধারাবাহিক আন্দোলন কর্মসূচির চূড়ান্ত রূপ ছিল গত বছরের জুলাই-আগস্টের গণঅভ্যূত্থান। ফ্যাসিবাদবিরোধী গণঅভ্যূত্থানে শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করি।

জামালপুর জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, যুগ্মসাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, যুগ্মসাধারণ সম্পাদক আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ আব্দুল্লাহ আল মাসুদসহ অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী এই শোক মিছিলে অংশ নেন।

মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জুলাই শহীদদের স্মরণে জামালপুরে বিএনপির শোক মিছিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৫:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫