ঢাকা ০৮:০৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ

বকশীগঞ্জ : এনসিপি’র বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

গোপালগঞ্জে এনসিপি’র কেন্দ্রীয় নেতাদের উপর হামলার ঘটনায় ক্ষুব্ধ হয়ে ১৬ জুলাই, বুধবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

এনসিপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে হামলার প্রতিবাদে কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে । মিছিল শেষে পুরাতন বাস স্ট্যান্ড মোড়ে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন নেতা-কর্মীরা।

এ ঘটনার প্রতিবাদে বক্তব্য রাখেন এনসিপির উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্ম সমন্বয়কারী এ ডি মোস্তাক আহাম্মেদ, এনসিপি নেতা সুলতানুস সালেহিন, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু।

এ সময় বক্তারা গোপালগঞ্জের ঘটনায় সকল জড়িত আওয়ামী লীগের নেতা-কর্মীদের গ্রেপ্তার করতে প্রশাসনের প্রতি আহবান জানান। বক্তারা আরও বলেন, প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তন করা হোক। গোপালগঞ্জ অপরাধীদের আতুরঘর হয়ে থাকবে এরকম গোপালগঞ্জ আমরা চাই না।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ

আপডেট সময় ০৯:২৩:২১ অপরাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫