ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

জামালপুর :  জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলাররিঠিডটকম

সারাদেশে আইনশৃঙ্খলার পরিস্থিতির অবনতি ও ষড়যন্ত্রমূলকভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল। ১৫ জুলাই, মঙ্গলবার দুপুরে স্টেশন বাজার মোড়ে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ সমাবেশ ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নূরুল মোমেন আকন্দ কাওছারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক ডাক্তার মো. সায়েম মনোয়ার। সায়েম মনোয়ার বলেন, দীর্ঘদিন ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বাংলাদেশের মানুষের উপর অন্যায়-অত্যাচারে মেতেছিল। এ দেশে কোন গণতন্ত্র ছিল না। মানুষের বাক স্বাধীনতা ছিল না। তখন বিএনপি এই ফ্যাসিস্ট পতনে রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকার এ দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, রাজধানীর মিটফোর্ডে অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের ঘটনার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়ে বক্তব্যে বলেছিলেন, যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারপর স্বৈরাচার সরকারের প্রেতাত্মারা আন্দোলন তৈরি করার অপচেষ্টা করছে। তারা আগামী দিনে নির্বাচনকে বানচাল করার জন্য এই পাঁয়তারা করছে। তাদেরকে প্রতিহত করার জন্য জামালপুরের সকল নেতা-কর্মীদের আহবান জানান তিনি।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনজুরুল করিম সুমনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মনোয়ার হোসেন কর্নেল প্রমুখ।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল, সমাবেশ

আপডেট সময় ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫