ঢাকা ০৭:১৪ পূর্বাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

ইউপি সদস্য রহিম হত্যা : জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের

ইসলামপুর : সংবাদ সম্মেলনে ইউপি সদস্য আব্দুর রহিম হত্যাকাণ্ডের ন্যায়বিচার দাবি করেন তার পরিবারের স্বজনেরা। ছবি : বাংলারচিঠিডটকম 

জামালপুরের ইসলামপুর উপজেলার কুলকান্দি ইউনিয়নের জিগাতলা গ্রামের বাসিন্দা ও স্থানীয় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রহিমকে হত্যার ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী ও নিহতের পরিবার।

১৪ জুলাই, সোমবার সকালে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও নিহত পরিবারের পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন থেকে এই দাবি জানানো হয়।

স্থানীয় জিগাতলা গ্রামে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে নিহত ইউপি সদস্য আব্দুর রহিমের বড় ভাই নূর খন্দকার, আনোয়ার খন্দকার, বোন পারভিনা, নিহতের স্ত্রী রেহানাসহ আরও কয়েকজন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, ২৮ জুন, শনিবার মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে ডেকে নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাস্থলেই মারা যান ইউপি সদস্য আব্দুর রহিম। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও কোন আসামি গ্রেপ্তার না হওয়ায় নিহত স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ বিরাজ করছে। আসামিদের দ্রুত গ্রেপ্তার ও ন্যায়বিচার দাবি জানান বক্তারা।

এ ব্যাপারে মামলাটির তদন্তকারী কর্মকর্তা ইসলামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনোয়ারুল হক এ প্রতিবেদককে বলেন, মামলা দায়ের হওয়ার পর আসামিরা পলাতক রয়েছেন। তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইউপি সদস্য রহিম হত্যা : জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি পরিবারের

আপডেট সময় ০৮:৫৫:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫