ঢাকা ১০:৫২ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

শেরপুর : বৃক্ষমেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেছেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।

১৩ জুলাই, রবিবার দুপুরে শেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নুরুল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম।

শেরপুর : বৃক্ষমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান সবাইকে যার যার বাড়ির আঙ্গিনায় যায়গা বুঝে গাছ লাগানোর আহবান জানিয়ে বলেন, বাড়ি ছাড়াও সরকারি রাস্তার পাশেও আপনারা বনজ, ফলদ ও ঔষধি বৃক্ষের চারা লাগাতে পারেন। এতে করে নিজেরাও লাভবান হতে পারবেন এবং দেশের প্রকৃতি ও পরিবেশও ভাল থাকবে। শুধু তাই নয়, এই গাছ থেকে পাখি ও প্রাণিরাও তাদের খাদ্য এবং বাসস্থানের সংস্থান খুঁজে  পাবে।

আলোচনা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসক অতিথিসহ বৃক্ষ মেলার বিভিন্ন নার্সারি স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের মধ্যে ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষের চারা বিতরণ করেন। এবার মেলায় ৪০টি স্টল নিয়ে নার্সারি মালিকেরা অংশ নেন।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

শেরপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন

আপডেট সময় ০৯:৫৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫