ঢাকা ০১:২০ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

জামালপুর : বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজহার আলী। ছবি : বাংলারচিঠিডটকম

রাজধানীর মিটফোর্ডে চাঁদার দাবিতে ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে থেঁতলে হত্যার প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার নেতৃবৃন্দ। ১২ জুলাই, শনিবার বিকালে জামালপুর শহরের দয়াময়ী মোড় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আজহার আলী। আজহার আলী বলেন, যারা জুলুম, নির্যাতন, ট্রেন্ডারবাজি, চাঁদাবাজি, রাহাজানি করছেন আপনারা পূর্বের কিছু বিষয় মনে রাখবেন। শেখ হাসিনা অন্যায় করে টিকতে পারে নাই। এই পৃথিবীতে যত অন্যায়কারী আছে, নির্যাতনকারী আছে, কেউ টিকতে পারে নাই। আজকে আপনারা যারা হত্যার সাথে, ট্রেণ্ডারবাজির সাথে জড়িত আছেন সতর্ক হয়ে যান। ভিপি নূরকে ক্ষেপায়েন না। ভিপি নূরকে ক্ষেপালে শেখ হাসিনা মাত্র ৪৫ মিনিট সময় পেয়েছিলেন। আপনারা কিন্তু ৩০ মিনিট সময়ও পাবেন না।

তিনি আরও বলেন, এই দেশে ভিপি নূরের যে অবদান এইটা যদি আপনারা ভুলে যান। তা হলে বলব বাপকে আপনারা ভুলে যাইয়েন না। সারা বাংলাদেশে এরকম হত্যা, ট্রেণ্ডারবাজি, নির্যাতন, ভ্যাবিচার এগুলো থেকে মুক্ত থাকুন। গণঅধিকার পরিষদ কোনদিন চাঁদাবাজি, ট্রেন্ডারবাজি, হত্যা, খুন এগুলোর সাথে জড়িত নাই। তিনি জামালপুরবাসীর কাছে ভিপি নূরকে সরকার গঠন করার সুযোগ করে দেওয়ার আহবান জানান।

এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জাকির হোসাইন, সহ-সভাপতি আইনজীবী মোশারফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ মহন, ছাত্র অধিকার পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি মো. সানাউল্লাহ, সাধারণ সম্পাদক সা’আদ আহমেদ রাজু, সরকারি আশেক মাহমুদ কলেজ ছাত্র অধিকার পরিষদের আহবায়ক মাহমুদুল হাসান বিবেগ, সদর উপজেলা শাখার সভাপতি ইহসান হাবিব রাহাত, পৌর ছাত্র অধিকার পরিষদের সদস্য সচিব রাকিবুল ইসলাম প্রমুখ।

বিক্ষোভ ও মানববন্ধনে গণঅধিকার পরিষদ জামালপুর জেলা শাখার বিপুল সংখ্যক নেতৃকর্মী অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী

মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা: জামালপুরে গণঅধিকার পরিষদের বিক্ষোভ ও মানববন্ধন

আপডেট সময় ১০:২১:১৭ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫