ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার ঝাড়কাটা বহুমুখী উচ্চ বিদ্যালয় যেন ১১৯ বছরের আলোকবর্তিকা গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী পলাতক সন্ত্রাসী ও চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর ভিক্ষার চালেই চলে বৃদ্ধ দম্পতির সংসার, সড়কের পাশে ঝুপড়িতে মানবেতর জীবন বকশীগঞ্জে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা জামালপুরে ১০০ এতিম শিক্ষার্থী পেল দোস্ত এইডের শিক্ষাবৃত্তি সরকার কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে : ওয়ারেছ আলী মামুন

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ

জামালপুর : তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে জেলা বিএনপি বের করে বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারিঠিডটকম

দেশব্যাপী বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে ১৩ জুলাই, রবিবার বিকালে জামালপুর শহরের স্টেশন বাজার মোড়ে  জেলা বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল এবং মিছিল শেষে শহরের দয়াময়ী মোড়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মিছিলে নেতৃত্ব দেন এবং মিছিল শেষে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। তিনি বলেন, স্বৈরাচার শেখ হাসিনা পতনের আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে ৫ আগস্ট ছাত্র-জনতা ও রাজনৈতিক নেতা-কর্মীদের আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। আমরা স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত, দুর্নীতি দু:শাসন মুক্ত, লুটেরা মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে ৫ আগস্টের পর থেকে বাংলাদেশের মানুষ নতুন করে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের স্বপ্ন দেখছে।

জামালপুর : তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন। ছবি : বাংলারিঠিডটকম

মামুন বলেন, সেই নির্বাচনের মধ্যে দিয়ে জনগণ তাদের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে। সেই সরকারকে সামনে রেখে এই দেশ এগিয়ে যাবে এবং জনগণের স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত হবে। সেই স্বপ্নকে ধূলিসাৎ করার ষড়যন্ত্র চলছে। সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে আমরা দেখেছি গত ১১ জুলাই রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে একটি হত্যার ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করা হয়েছে। সেই ঘটনা দায় বিএনপির কাঁদে চাপিয়ে দিয়ে সারাদেশে পরিকল্পিত ভাবে যারা ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতার ষড়যন্ত্র করেছিল সেই ষড়যন্ত্রকারীরা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠার চেষ্টা করছে। বর্তমান সেই স্বৈরাচার পতনের আন্দোলনের ভোট ডাকাত তাদের সাথে শরিক হয়ে বাংলাদেশকে একটি অশান্ত বাংলাদেশে রূপান্তর করার চক্রান্ত চলছে। তাদেরকে প্রতিহত করতে হবে।

জেলা বিএনপির সহ-সভাপতি মো. লিয়াকত আলীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক শহিদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহাম্মেদ খান লোটন, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব।

বিক্ষোভ মিছিলে জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ মিছিল, সমাবেশ

আপডেট সময় ১০:৩৯:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫