ঢাকা ০৪:৪৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী দারিদ্র্য দূর করে জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করতে চাই : মির্জা ফখরুল বালিকা উচ্চ বিদ্যালয় প্রসারে অনুপ্রেরণামূলক দৃষ্টান্ত জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন

মাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

মেলান্দহ : নিহত লাইনম্যান কাউসার আলম। ছবি : বাংলারচিঠিডটকম

অব্যবহৃত বিদ্যুতের মিটার অপসারণ করতে গিয়ে কাউসার আলম (২৬) নামে পল্লী বিদ্যুতের এক লাইনম্যান নিহত হয়েছে। ১২ জুলাই, শনিবার দুপুর ১টার দিকে মেলান্দহ উপজেলার মাহমুদপুরের আদবাড়ীয়া গ্রামে আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত লাইনম্যান কাউসার আলম নেত্রকোনার পূর্বধলা উপজেলার পাইলহাটি গ্রামের আব্দুল হাদিসের ছেলে। তিনি মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতির মাহমুদপুর অভিযোগ কেন্দ্রের লাইনম্যান (গ্রেড-২) হিসেবে কর্মরত ছিলেন।

পল্লী বিদ্যুৎ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১২ জুলাই দুপুরে পল্লী বিদ্যুতের মাহমুদপুর অভিযোগ কেন্দ্র থেকে কাউসার আলম (২৬) ও কবির হোসেন (২৪) দুই লাইনম্যান আদবাড়ীয়া গ্রামের মৃত ইন্নেত আলীর ছেলে আব্দুস সালামের বাড়িতে অব্যবহৃত বৈদ্যুত্যিক সংযোগের মিটার বিচ্ছিন্ন করতে যায়। লাইন বিচ্ছিন্ন করার জন্য বিদ্যুতের খুটিতে উঠেন লাইনম্যান কাউসার আলম। এ সময় বিদ্যুতায়িত হয়ে লাইনম্যান কাউসার আলম নিহত হয়ে খুটির সাথে ঝুলে থাকেন। পরে স্থানীয়রা বিদ্যুতের খুটি থেকে কাউসার আলামের মরদেহ উদ্ধার করে।

কাউসার আলমের সঙ্গে থাকা অপর লাইনম্যান কবির হোসেন এ প্রতিবেদককে বলেন, অফিসের নির্দেশ মত দু’জন সংযোগ বিচ্ছিন্ন করতে যাই। বিদ্যুতের গ্রাহক আব্দুস সালাম তার বাড়িতে আবাসিক মিটারের পরিবর্তে তার আরেকটি সেচ সংযোগ থেকে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করছিলেন। কিন্তু আবাসিক মিটার থেকে নিউট্রাল ব্যবহার করছিল। এজন্য আবাসিক মিটারের নিউট্রাল তার কাটার পর ঘর থেকে বিদ্যুত আসার কারণে কাউসার আলম বিদ্যুতায়িত হয়ে নিহত হয়ে খুটিতে ঝুলে থাকেন।

মেলান্দহ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মামুন বিশ্বাস এ প্রতিবেদককে বলেন, অফিসের নির্দেশনায় কাউসার তার আরেকজন সহকর্মীকে নিয়ে অব্যবহৃত আবাসিক মিটারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে যান। এ সময় বিদ্যুতায়িত হয়ে কাউসাল আলম মারা গেছেন। এ ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে পরে বলা যাবে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ কাউসার আলমের মরদেহের সুরতহাল করেছে। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

দেশে এপ্রিল ও মে মাসের পূর্ণ জ্বালানি মজুত রয়েছে : প্রতিমন্ত্রী

মাহমুদপুরে বিদ্যুতায়িত হয়ে লাইনম্যানের মৃত্যু

আপডেট সময় ০৯:৩৬:৩৯ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫