ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না সন্তানের প্রথম আশ্রয় মা, শিক্ষক, আজীবনের পথপ্রদর্শক : সমাজকল্যাণ মন্ত্রী অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর জনগণের আস্থা অর্জন করতে পুলিশ সদস্যদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াকিমুলের তৈরি স্মার্ট কারে চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বন্ধ রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো পুনরায় চালু করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ মেলান্দহে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগে সাবেক সভাপতির বিরুদ্ধে মানববন্ধন মাদারগঞ্জ-সারিয়াকান্দি নৌরুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন শিশুকে ধর্ষণের চেষ্টাকারী গ্রেপ্তার

মাদারগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

মাদারগঞ্জ : নিহত সঞ্জয় চন্দ্র মণ্ডল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় সঞ্জয় চন্দ্র মণ্ডল (২৮) নামে মোবাইল সার্ভিসিং ও ইলেকট্রিক পণ্য ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ১১ জুলাই, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আদারভিটা ইউনিয়নের পলিশা মোড় এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করে মাদারগঞ্জ থানা পুলিশ। নিহত সঞ্জয় চন্দ্র মণ্ডল জোড়খালী ইউনিয়নের বেতাগা এলাকার প্রফুল্ল চন্দ্র মণ্ডলের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, ১০ জুলাই, বৃহস্পতিবার রাতে খাবার খেয়ে দোকানে কিছু কাজ আছে বলে বাড়ি থেকে বের হয় সঞ্জয় চন্দ্র মণ্ডল। এরপর থেকে সঞ্জয়ের কোন খোঁজ পাচ্ছিল না তার পরিবার। একপর্যায়ে ১১ জুলাই রাত সাড়ে ১০টার দিকে তার বড় ভাই পবিত্র চন্দ্র মণ্ডল ইলেকট্রিক পণ্যের গোডাউনের শাটার খুলে ফ্যানের সঙ্গে সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখেই মাধারগঞ্জ থানায় খবর দেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের পরিবার সঞ্জয়ের আত্মহত্যার কোন কারণ জানাতে পারেনি।

সঞ্জয়ের বড় ভাই পবিত্র মণ্ডল বলেন, ১০ জুলাই রাত সাড়ে ১১টার দিকে সঞ্জয় দোকানে কাজ আছে বলে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় আমরা মনে করেছিলাম সে দোকানে ঘুমিয়েছে। পরে সকালে বাড়ি না ফেরায় তাকে কল করেছি। কিন্তু সে রিসিভ করেনি। তখনও আমরা ধারণা করেছি সে ঘুমাচ্ছে। এরপর দুপুর গড়িয়ে বিকাল, সন্ধ্যা, রাত হলেও তার কোন খোঁজ পাচ্ছিলাম না। পরে দোকানের গোডাউনে ফ্যানের সঙ্গে সঞ্জয়ের ফাঁস লাগানো ঝুলন্ত লাশ দেখতে পাই ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে নিহত সঞ্জয়ের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর মর্গে পাঠানো হয়েছে। সঞ্জয়ের শরীরে বাহ্যিক কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে সঞ্জয় আত্মহত্যা করেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবারের কোন অভিযোগ না থাকায় এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফটো ফিচার : সন্তান কখনো বাবার কাছে বোঝা হয় না

মাদারগঞ্জে সিলিং ফ্যানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

আপডেট সময় ০৪:২৯:১২ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫