ঢাকা ১১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

ঢাকায় ব্যবসায়ী হত্যা : প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

মাদারগঞ্জ : ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে মাদারগঞ্জে ছাত্র-জনতার বিক্ষোভ সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

রাজধানী ঢাকায় মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদার দাবিতে মোহাম্মদ সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা, সারাদেশে চাঁদাবাজি, মব সন্ত্রাসী কর্মকাণ্ড ও বিচারবহির্ভূত হত্যার প্রতিবাদে জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১২ জুলাই, শনিবার বিকালে উপজেলার বালিজুড়ী বাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জের সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাদারগঞ্জ উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী আব্দুল মালেক, পৌর জামায়াতে ইসলামীর আমির আতিকুর রহমান সেলিম, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মান্নান, উপজেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য লেমন, মাহবুব আলম খোরশেদ, আরিফুল ইসলাম, রকি রায়হান, মোস্তাক প্রমুখ।

বক্তারা বলেন, ৯ জুলাই, বুধবার পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের ৩ নম্বর ফটকের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে মধ্যযুগীয় কায়দায় পিটিয়ে হত্যা করা হয়। নিরাপত্তাহীনতার এই চিত্র কোনভাবেই মেনে নেয়া যায় না। একের পর এক মানুষ হত্যার ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে। এভাবে আর চলতে দেয়া যায় না। এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দ্রুত বিচার কার্যক্রম শুরুর আহ্বান জানান বক্তারা।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

ঢাকায় ব্যবসায়ী হত্যা : প্রতিবাদে মাদারগঞ্জে বিক্ষোভ সমাবেশ

আপডেট সময় ০৮:৪০:৫৪ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫