ঢাকা ০৭:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

ঢাকায় ব্যবসায়ী হত্যা : বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ মিছিল

মাদারগঞ্জ : ঢাকায় ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

রাজধানী ঢাকায় মিটফোর্ড হাসপাতাল এলাকায় চাঁদার দাবিতে মোহাম্মদ সোহাগ নামের একজন ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যার প্রতিবাদে ১২ জুলাই, শনিবার বিকালে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি।

১২ জুলাই বিকালে বকশীগঞ্জ উপজেলা এনসিপির কামারপট্টি দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে এনসিপি’র উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মোসাদ্দেকুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা শাখার যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ ও এমদাদুল হক মিলন, পৌর শাখার প্রধান সমন্বয়কারী আল মামুন, পৌর যুগ্মসমন্বয়কারী এ ডি মোস্তাক আহাম্মেদ, এনসিপি নেতা সুলতানুস সালেহিন, ধানুয়া কামালপুর ইউনিয়নের প্রধান সমন্বয়কারী আবু যাইদ অপু, বকশীগঞ্জ সদর ইউনিয়নের যুগ্মসমন্বয়কারী আজমাইন মণ্ডল প্রমুখ।

বক্তারা বলেন, চাঁদাবাজির কারণে একজন মানুষকে এভাবে হত্যা করা সভ্য সমাজ মেনে নিতে পারে না। এই হত্যায় যে দলেরই লোক জড়িত থাকুক তাদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। তারা চাঁদাবাজি রুখে দিতে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে ভোটের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহবান জানান।
মিছিলে উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়নের এনসিপির নেতা-কর্মীরা অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ঢাকায় ব্যবসায়ী হত্যা : বকশীগঞ্জে এনসিপি’র বিক্ষোভ মিছিল

আপডেট সময় ০৮:৫৫:০১ অপরাহ্ন, শনিবার, ১২ জুলাই ২০২৫