ঢাকা ১১:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে

জামালপুর : বাংলাদেশ-শ্রীলঙ্কার ফুলবল ম্যাচ। ছবি : সংগৃহীত

সাগরিকার হ্যাটট্রিকে জয় দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ দল। ১১ জুলাই, শুক্রবার ঢাকায় বসুন্ধরা কিংস অ্যারেনা মাঠে অনুষ্ঠিত রাউন্ড রবিন লিগে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। ম্যাচের প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে ছিল বাংলাদেশ। স্বাগতিকরা বাকী ছয় গোল করে দ্বিতীয়ার্ধে । নিজেদের একমাত্র গোলটি দ্বিতীয়ার্ধে পায় শ্রীলংকা।

সাগরিকার হ্যাটট্রিকের পাশাপাশি বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন মোসাম্মৎ মুনকি আক্তার। একটি করে গোল করেন স্বপ্না রানী, সিনহা জাহান শিখা, রুপা আক্তার ও শান্তি মার্দি।  ম্যাচের দ্বিতীয় মিনিটে স্বপ্না রানী বাংলাদেশের হয়ে প্রথম গোল করেন। পঞ্চম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুনকি। ২-০ গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমায়নি বাংলাদেশ। তবে তৃতীয় গোলের জন্য ৩৭ মিনিট অপেক্ষা করতে হয় তাদের। সিনহা জাহানের ক্রস থেকে প্রতিপক্ষের জালে বল পাঠান সাগরিকা। ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচের প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

জামালপুর : জয়ে উল্লসিত বাংলাদেশের মেয়েরা। ছবি : সংগৃহীত

৪৮ মিনিটে বদলি শান্তি মারদির ক্রসে গোল করেন মুনকি আক্তার। ৫০ মিনিটে শিখার গোলে ৫-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। এরপর পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সাগরিকা। ম্যাচের ৫৩ ও ৫৮ মিনিটে গোল দু’টি করেন সাগরিকা। সাগরিকার হ্যাটট্রিকে ৭-০ গোলে এগিয়ে বড় জয়ের পথে হাঁটতে থাকে বাংলাদেশ। শেষ দিকে বাংলাদেশের জয়কে আরও বড় করে দেন রূপা ও শান্তি। ৮৬ মিনিটে রূপার গোলে ৮-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে (৯২ মিনিট) শ্রীলংকার হয়ে একমাত্র গোল করেন লায়নসিকা জাসোথারান। ৯৪ মিনিটে বাংলাদেশের হয়ে নবম ও শেষ গোল করেন শান্তি। এতে ৯-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই ভুটানের মুখোমুখি হবে তারা। ১৯ জুলাই আবার শ্রীলংকার বিপক্ষে দ্বিতীয়বারের মত খেলবে বাংলাদেশ। ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের মুখোমুখি হবে সাগরিকা-স্বপ্নারা।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে শ্রীলংকাকে

আপডেট সময় ০৯:৪৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১১ জুলাই ২০২৫