ঢাকা ১০:৩১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা
বাংলারচিঠিডটকম এ সংবাদ প্রকাশ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের পরিবারের পাশে মাদারগঞ্জের যুবদলনেতা মোখলেছ

মাদারগঞ্জ : ছাত্র-জনতার আন্দোলনে গুরুতর আহত মোহাম্মদ ইমরানের পাশে দাঁড়িয়ে একমাসের খাদ্য সামগ্রীসহ আর্থিক সহায়তা দেন যুবদলনেতা মোখলেছুর রহমান মোখলেছ। ছবি : বাংলারচিঠিডটকম

সংবাদ প্রকাশের পর ছাত্র-জনতার আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ মোহাম্মদ ইমরানের পরিবারের পাশে দাঁড়িয়েছেন জামালপুরের মাদারগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ। আহত ইমরানের চিকিৎসার খরচ জোগাতে উপার্জনের একমাত্র অবলম্বন অটোরিকশা বিক্রি করে দেন বাবা বিল্লাল।

এরপর থেকে ইমরানের পরিবার ধারদেনা করে চলছে; বিষয়টি তুলে ধরে ঢাকা থেকে প্রকাশিত আমার দেশ ও জামালপুরের অনলাইন সংবাদপত্র বাংলারচিঠিডটকম-এ সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদ দেখে মোখলেছুর রহমান মোখলেছ তার সাহায্যের হাত বাড়িয়ে দেন।

১০ জুলাই, বৃহস্পতিবার বিকালে উপজেলার বালিজুড়ী ইউনিয়নের তারতাপাড়া এলাকায় গিয়ে আহত ইমরানের খোঁজ-খবর নেন এবং ইমরানের মায়ের হাতে এক মাসের খাদ্য সামগ্রীসহ আর্থিক সহায়তা তুলেন দেন যুবদলের এই নেতা। আর্থিক সহায়তা ও খাদ্য সামগ্রী পেয়ে মোখলের প্রতি কৃতজ্ঞতা জানান আহত ইমরানের মা। তাকে

উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোখলেছুর রহমান মোখলেছ বলেন, সংবাদটি গতকাল রাতে আমার নজরে আসে। তখন থেকে আমি সিদ্ধান্ত নেই ইমরানের পরিবারের পাশে দাঁড়াব। আমার পক্ষে যতদূর সম্ভব হয়েছে আমি করেছি। তবে ইমরানের পরিবারকে সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ সময় বালিজড়ী ইউনিয়ন বিএনপি সদস্য খোকন চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল ইসলাম, উপজেলা ছাত্রদলের যুগ্মআহবায়ক রফিকুল ইসলাম রফিক, মিল্লাত সরকার, মাদারগঞ্জ পৌর ছাত্রদলের যুগ্মআহবায়ক রাশেদুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক আতিকুর রহমান আকাশ, বালিজুড়ী ইউনিয়ন যুবদলের নেতা আব্দুল রাজ্জাক, আল আমিন, বালিজুড়ী ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আলামিন চৌধুরী, ছাত্রনেতা আবু বক্কর সিদ্দিক, মশিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

বাংলারচিঠিডটকম এ সংবাদ প্রকাশ

জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ ইমরানের পরিবারের পাশে মাদারগঞ্জের যুবদলনেতা মোখলেছ

আপডেট সময় ১০:১৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫