ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি জামালপুরে ৩ দিনব্যাপী ফল মেলা শুরু জামালপুরে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহী সোহেল রানা খানের আলোচনা সভা অনুষ্ঠিত জমজমাট আয়োজনে ‘জামালপুর জেলা সমিতি অব নর্থ আমেরিকা ইনক’র অভিষেক অনুষ্ঠিত মাদারগঞ্জে চরাঞ্চলের ২৩০ পরিবার পেল হাঁস-মুরগি জামালপুরে জেসমিন প্রকল্পের সেরা চর্চা বিষয়ক মিডিয়া অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত যমুনায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার আবৃত্তিতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ জামালপুরের মারিয়া জনগণের অর্থ বিদেশে পাচার হতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবি জানালো দেওয়ানগঞ্জবাসী

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি হলেন সাইদুর, সম্পাদক জয়নাল

জামালপুর : সম্মেলনে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন ও অন্যান্য নেতৃবৃন্দ। ছবি : বাংলািচিঠিডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবীদল জামালপুর সদর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই, বুধবার বিকালে জামালপুর শহরের পৌরসভা সংলগ্ন শহীদ সাফওয়ান সদ্য অডিটরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ পাঁচ বছর পর এই সম্মেলনের আয়োজন করা হয়।

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, গত ১৭ বছর আন্দোলন-সংগ্রাম করেছি একটি অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য। যদি এই নির্বাচন নিয়ে নতুন করে ষড়যন্ত্র করা হয় বাংলার জনগণ তা কখনোই মেনে নিবে না। আমরা চাই একটি সফল নির্বাচন। আমাদের সবচেয়ে বড় অর্জন হচ্ছে মহান স্বাধীনতা। এই স্বাধীনতার জন্য আমরা অনেক ত্যাগ শিকার করেছি। সর্বশেষ জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি।

সম্মেলনে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবীদলের সভাপতি মো. আব্দুল হালিম। এতে প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক ডাক্তার জুনায়েদ হোসেন।

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবীদলের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনের সঞ্চালনায় ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, শহর বিএনপির সভাপতি মো. লিয়াকত আলী, সাধারণ সম্পাদক শাহ্ আব্দুল্লাহ আল মাসুদ, সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফি, সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা মৎস্যজীবী দলের সহ-সভাপতি হাজী আব্দুল মালেক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক বিজয় সরকার প্রমুখ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে দ্বিতীয় অধিবেশনে সাইদুর রহমানকে সভাপতি এবং জয়নাল আবেদীনকে সাধারণ সম্পাদক করে জামালপুর সদর উপজেলা মৎস্যজীবীদলের ১৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়। ত্রি-বার্ষিক সম্মেলনে সদর উপজেলা মৎস্যজীবী দলের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জিঞ্জিরাম নদীর ভাঙন, বিলীন হচ্ছে বসতবাড়ি

জামালপুর সদর উপজেলা মৎস্যজীবীদলের সভাপতি হলেন সাইদুর, সম্পাদক জয়নাল

আপডেট সময় ০৮:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫