ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

যমুনা নদীতীরের ভাঙন রোধের দাবিতে সাপধরীতে মানববন্ধন

ইসলামপুর : যমুনা নদীতীরের ভাঙন রোধের দাবিতে কোদাল ধোঁয়া ঘাটে ভুক্তভোগী এলাকাবাসীর মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের কটাপুর বাজার, কোদাল ধোঁয়া থেকে রাজারপুর রায়েরপাড়া পর্যন্ত যমুনা নদীরতীরের দক্ষিণ এলাকায় ব্যাপক ভাঙন রোধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৮ জুলাই, মঙ্গলবার দুপুরে স্থানীয় এলাকাবাসী কোদাল ধোঁয়া ঘাটে এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে স্থানীয় ভুক্তভোগী বাসিন্দা বকুল খান বলেন, সাপধরী ইউনিয়নের কটাপুর ভায়া কোদালধোঁয়া হয়ে আইড়মারী পর্যন্ত দুই কিলোমিটার এলাকায় যমুনা ভাঙন তীব্র আকার ধারণ করেছে। তীব্র ভাঙনের তোড়ে ঘরবাড়ি, ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে সাপধরী ইউনিয়নের কটাপুর, কোদালধোঁয়া, দক্ষিণ কোদাল ধোঁয়া, আইড়মারী, জিগাতলা, ভাংবাড়ীসহ পাঁচটি গ্রামের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠান, দুটি ঈদগাহ, ব্রিজ-কালভার্টসহ ২০ হাজার মানুষের চলাচল, বসতবাড়ি, হাজার হাজার একর ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে যাওয়া আশঙ্কা রয়েছে। ভাঙন রোধে দ্রুত জরুরি ব্যবস্থা গ্রহণের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি জোর দাবি জানান তিনি।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন ভুক্তিভোগী মো. মাসুদুর রহমান, শহিদ মন্ডল ও হামিদুল ইসলাম প্রমুখ। স্থানীয় কয়েকটি গ্রামের বিপুল সংখ্যক ভুক্তভোগী মানুষ এই মানববন্ধনে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

যমুনা নদীতীরের ভাঙন রোধের দাবিতে সাপধরীতে মানববন্ধন

আপডেট সময় ০৬:২৮:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫