ঢাকা ০৭:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জামালপুরে হস্তশিল্পের সম্ভাবনায় প্রশিক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে জলাশয় খাসপুকুরে ৩০৭ কেজি পোনা অবমুক্ত জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান

কাভার্ডভ্যান গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

দেওয়ানগঞ্জ : নিহত শিশু হাবিবা খাতুন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাকায় পিষ্ট হয়ে হাবিবা খাতুন ( ৮) নামে এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার ডাংধরা ইউনিয়নের বাঘারচর সরকারপাড়া গ্রামের হামিদুল ইসলামের মেয়ে। সে সরকারপাড়া কওমি মাদরাসার শিক্ষার্থী ছিল।

৮ জুলাই, মঙ্গলবার বিকালে ডাংধরা ইউনিয়নের সরকারপাড়া বকশীগঞ্জ- রাজীবপুর হাইওয়ে সড়কে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী স্থানীয়রা জানান, ৮ জুলাই বিকালে শিশু হাবিবা খাতুনকে নিয়ে তার মা গরুর ঘাসসহ রাস্তা পারাপারের সময় আকিজ কোম্পানির সিমেন্ট বোঝাই কাভার্ডভ্যান (ঢাকা-উ-১১-০০০৪) রাজীবপুরের দিকে যাওয়ার সময় চাকায় পিষ্ট করলে হাবিবা খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটক করেছে স্থানীয়রা।

নিহত হাবিবা খাতুনের মা ফুলেছা খাতুন বলেন, আমি মেয়েকে নিয়ে রাস্তা পারাপারের সময় ট্রাক দূরত্ব গতিতে এসে মেয়েকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় সে।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, নিহত শিশু হাবিবা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপের বিষয় প্রক্রিয়াধীন।

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির হুমকি মোকাবিলায় বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর

কাভার্ডভ্যান গাড়ির চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত

আপডেট সময় ১০:২৬:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫