ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন নৈরাজ্যের প্রতিবাদে সরিষাবাড়ীতে শ্রমিকদলের বিক্ষোভ মিছিল নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ১২ ইসলামপুরে ১০৮ প্রধান শিক্ষক, ৭২ নৈশপ্রহরী পদ শূন্য ঝিনাইগাতীতে কারিতাসের সিডসের শিখন বিনিময় সফরে উন্নয়ন সংঘ দল দেওয়ানগঞ্জে নিরাপদ পুষ্টিকর খাদ্য বিষয়ক প্রচারণা সভা অনুষ্ঠিত জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধ কার্যক্রমে ইউএনএফপিএ এর ভূমিকা জমি নিয়ে বিরোধ : সরিষাবাড়ীতে কৃষকের সরিষা ক্ষেত ধ্বংস মনিরুজ্জামান বাদলের লেখালেখির ভুবন : একটি সংক্ষিপ্ত পর্যবেক্ষণ ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
জমি সংক্রান্ত বিরোধ :

ইসলামপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৭

ইসলামপুর : গাইবান্ধা ইউনিয়নে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে অন্ততপক্ষে সাতজন আহত হয়েছেন। আহতদের শেরপুর সদর হাসপাতালে ভর্তি  করা হয়েছে। ৭ জুলাই, সোমবার দুপুরে ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ জুলাই দুপুরে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামের জমি নিয়ে জবেদ আলী মেম্বার ও একই গ্রামের শাহাজল সরদারের চলাচলের রাস্তা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এতে শাহাজল সরদারের পক্ষের কড়ি সরদারের ছেলে বিসু, দুলাল সর্দার, মিজের উদ্দিনের মেয়ে মাজেদা এবং জবেদ আলীর পক্ষের জবেদ আলী, সুরুজ সরদারের ছেলে আব্বাস আলী সরদার, আলিমুদ্দিনের মেয়ে সুফিয়া আক্তার ও আফসার আলীর ছেলে সুরুজ সরদার গুরুতর আহত হন। তাদেরকে শেরপুর জেলা সদর হাসপাতাল ও জামালপুরের ইসলামপুর উপজেলা হাসপাতালে ভর্তি  করা হয়েছে।

এ ঘটনায় এলাকায় দু’পক্ষের মধ্যে বিক্ষুব্ধ অবস্থা বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

একনেকে ৩৩ হাজার ২৯৮ কোটি টাকার ১৬ প্রকল্প অনুমোদন

জমি সংক্রান্ত বিরোধ :

ইসলামপুরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ, আহত ৭

আপডেট সময় ০৮:৫২:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫