ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ শিক্ষার্থীদের মেধা বিকাশে সরকার সর্বোচ্চ পৃষ্ঠপোষকতা দেবে : উপদেষ্টা মাহ্দী আমিন গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী ধূমকেতু রাষ্ট্রদ্রোহ মামলা : একটি ঐতিহাসিক বয়ান দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত চলছে : সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল মাদারগঞ্জে ১০৭৫ মিটার নিষিদ্ধ জাল পুড়িয়ে ধ্বংস জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন

নালিতাবাড়ীতে ফের বিদ্যুতের তারে জড়িয়ে হাতির মৃত্যু

শেরপুর : হাতিটি মারা যায় বিদ্যুতের তারে জড়িয়ে। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় আবারও বিদ্যুতের ফাঁদের জিআই তারে জড়িয়ে হাতির মৃত্যু হয়েছে। একের পর এক গারো পাহাড়ে পরিকল্পিতভাবে হাতি হত্যায় হাতির দল টিকে থাকবে কিনা এ নিয়ে শংকা দেখা দিয়েছে। ৫ জুলাই, শনিবার নালিতাবাড়ী উপজেলার দাওধারা কাটাবাড়ি এলাকার শহিদ মানকিংয়ের বাড়ির পাশ থেকে মৃত হাতিটিকে উদ্ধার করা হয়।

এ সময় বনবিভাগ ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যরা উপস্থিত ছিলেন। শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বনবিভাগ এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।

বনবিভাগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে খাদ্যের সন্ধানে গারো পাহাড় থেকে নালিতাবাড়ীর দাওধারা কাটাবাড়ি পাহাড়ি গ্রামে নেমে আসে বন্য হাতির দল। হাতির পাল জানতে পারেনি সামনেই তাদের জন্য পেতে রাখা আছে মৃত্যু ফাঁদ জিআই তারের বিদ্যুতের বেড়া। আর সেই বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায় ১২-১৩ বছর বয়সী পুরুষ হাতিটি। পরে স্থানীয় বনবিভাগের সদস্যরা শহিদ মানকিংয়ের বাড়িতে বিদ্যুতের ফাঁদের জিআই তার উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করে বন বিভাগের কর্মকর্তা দেওয়ান আলী জানান, ইতিপূর্বেও এই বাড়ির লোকজনকে জিআই তারে বিদ্যুৎ সংযোগ দিতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারা নিষেধ না শুনে জিআই তারের বেড়ায় বিদ্যুৎ সংযোগ দিয়ে এ হাতিটিকে হত্যা করে।

জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হাতি-মানুষের দ্বন্দ্ব নিরসনে কাজ অব্যাহত রয়েছে। হাতি এবং মানুষ উভয়ের প্রাণ রক্ষায় সচেতনতা বৃদ্ধিতে যথাযথ গুরুত্ব দিয়ে এলাকায় কাজ করা হচ্ছে। এই হাতি হত্যার সাথে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত

নালিতাবাড়ীতে ফের বিদ্যুতের তারে জড়িয়ে হাতির মৃত্যু

আপডেট সময় ০৯:৪৬:০৭ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫