ঢাকা ০৮:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

পাথালিয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

জামালপুর : পাথালিয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে স্মারকলিপি দেন এলাকাবাসী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভা পাথালিয়া ছাতার মোড় আব্দুল রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত কাঁচা রাস্তাটি পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। ১ জুলাই, মঙ্গলবার সকালে পাথালিয়া ছাতার মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এলাকাবাসী হাবিবুর রহমান চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, বুলবুল জেনারেল হাসপাতালের স্বত্বাধিকারী আশরাফুল ইসলাম বুলবুল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক মোহাম্মদ আলী, চর পঙ্খিমারী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য সোহেল মিয়া, এলাকাবাসী আব্দুল মালেক প্রমুখ। মানববন্ধনের আলোচনার সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ রাসেল মিয়া।

এ সময় বক্তারা বলেন, জামালপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পাথালিয়া ছাতার মোড় আব্দুল রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত মাটির রাস্তাটি খুবই বেহাল অবস্থা। এই রাস্তা দিয়ে স্কুলের ছাত্র-ছাত্রী এবং এলাকার মুসুল্লিরা মসজিদে নামাজ পড়াতে যান। এলাকায় চার থেকে পাঁচ হাজারের অধিক লোক বসবাস করেন।প্রতিদিন এই রাস্তা দিয়ে জামালপুর-শেরপুর জেলার প্রায় দুই থেকে তিন হাজারের অধিক লোক যাতায়াত করে থাকেন।

বক্তারা আরও বলেন, এছাড়া আশ্রয়ণ প্রকল্পের ১৫৮টি পরিবারের যাতায়াতের প্রধান রাস্তা এটি। সামান্য একটু বৃষ্টি হলেই রাস্তাটি চলাচলের জন্য অযোগ্য হয়ে পড়ে। এতে করে স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী ও অসুস্থ্ ব্যক্তিসহ সাধারণ মানুষের নানা ধরনের সমস্যার সম্মুখীন হয়। প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয়। রাস্তাটি দীর্ঘদিন ধরে পাকা করার কথা থাকলেও আজও রাস্তাটি পাকা করা হচ্ছে না। আব্দুল রহিম চত্বর থেকে নাওভাঙ্গারচর সরকারি আশ্রয়ণ প্রকল্প পর্যন্ত মাটির রাস্তাটি যাতে দ্রুত সময়ের মধ্যে পাকা করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুসের কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী। মানববন্ধনে পাথালিয়া এলাকায় সর্বস্তরের জনসাধারণ অংশ নেন।

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

পাথালিয়ায় কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

আপডেট সময় ১০:৪৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুলাই ২০২৫