ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন মাদারগঞ্জে ট্রান্সফরমার চুরি, গ্রেপ্তার ৫ মরিয়ম হত্যা : জড়িতদের বিচারের দাবিতে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন বকশীগঞ্জে দশানী নদীতে সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ‘উপমহাদেশের রাজনীতি : স্মরণীয় ব্যক্তিত্ব’ গ্রন্থের মোড়ক উন্মোচন ও গ্রন্থের পাঠ-পর্যালোচনা মোটরসাইকেলে আগুন দিয়ে ফাঁসানোর চেষ্টা, প্রতিবাদে সংবাদ সম্মেলন নির্ধারিত মূল্যেই মিলছে সার, স্বস্তিতে মেলান্দহের কৃষকেরা শেরপুরে ডাক্তার কনফারেন্স ও চিকিৎসা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত ইত্তেফাকুল উলামা’র নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত ফ্যাসিস্টরা থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত : বিমান পরিবহন মন্ত্রী মিল্লাত

বিএনপিনেতা এমদাদুল হক পেলেন শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

ঢাকা : শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেয়েছেন বিএনপিনেতা এমদাদুল হক। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. এমদাদুল হক পেলেন শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড। সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য তাকে এই অ্যাওয়ার্ড দিয়েছে শের-ই-বাংলা সাংস্কৃতিক জোট।

২৩ মে, শুক্রবার বিকাল সাড়ে ৫ টার দিকে ঢাকার বিজয়নগরে হোটেল অরনেটে শের-ই-বাংলা’র কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে এ অ্যাওয়ার্ড দেওয়া হয়।

সাবেক তথ্য সচিব ও বিটিআরসির চেয়ারম্যান, শের-ই-বাংলা’র দৌহিত্র সৈয়দ মার্গুব মোর্শেদের সভাপতিত্বে অনুষ্ঠিত শের-ই-বাংলা’র কর্মময় জীবনশীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি মীর হাসমত আলী।

এতে উদ্বোধকের বক্তব্য রাখেন জাতীয় মানবাধিকার সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ নজরুল ইসলাম তামিজী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল হারুন।

উপ-মহাদেশে শের-ই-বাংলা এ কে ফজলুল হক একজন অনস্বীকার্য ব্যক্তিত্ব। তাঁর অবদান সর্বজনস্বীকৃত। এরই সুবাদে শের-ই-বাংলা সাংস্কৃতিক জোটের উদ্যোগে “শের-ই-বাংলা’র কর্মময় জীবন” শীর্ষক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মরিয়ম হত্যা : খুনির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে মানববন্ধন

বিএনপিনেতা এমদাদুল হক পেলেন শের-ই-বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড

আপডেট সময় ০৮:১৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫