ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

রাইসকুকারে ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর রহমান (৩৫) নামের একজন কৃষক মারা গেছেন। ২৩ জুন, সোমবার বিকালে এ ঘটনা ঘটে। সাইফুর রহমান উপজেলার পাররামরামপুর ইউনিয়নের উত্তর ভাতখাওয়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমানের ছেলে।

জানা গেছে, ২৩ জুন বিকালে সাইফুর রহমান রাইস কুকারে ভাত রান্না করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি মারা যান। তার স্ত্রী শিরিনা বেগম জানান, তার স্বামী সাইফুর রহমান বিকালে রাইসকুকারে ভাত রান্না করার সময় আকস্মিক বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি ঘটনাস্থলেরই মারা যান। স্থানীয় তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করেন। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হাসান এ প্রতিবেদককে বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুর রহমানের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের কোন অভিযোগ না থাকায় মরদেহ তার পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

রাইসকুকারে ভাত রান্নার সময় বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

আপডেট সময় ০৭:১৪:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫