ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত মাদারগঞ্জে আগুনে পুড়ল ৪ গরু, দগ্ধ আরও দুটি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে এনসিপি’র মানববন্ধন

সরিষাবাড়ী : এনসিপি’র মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

জুলাই ঘোষণাপত্র, মৌলিক সংস্কার বাস্তবায়ন, জুলাই সনদ এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন, বৃহস্পতিবার দুপুরে জাতীয় নাগরিক পার্টি-এনসিপি সরিষাবাড়ী উপজেলা শাখা ওয়েলফেয়ার ট্র্যাস্ট এলাকায় তারাকান্দি-সরিষাবাড়ী প্রধান সড়কে এ কর্মসূচির আয়োজন করে।

উপজেলা শাখা এনসিপি’র প্রধান সমন্বয়কারী সুমন মিয়ার সভাপতিত্বে মানববন্ধনের আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা এনসিপি’র যুগ্ম-সমন্বয়কারী আনোয়ারুল কবির, ফরহাদ আলী ও রবিউল আলম। এতে এনসিপি’র সদস্য মো. রফিকুল ইসলাম, খোরশেদ আলমসহ ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দ অংশ নেন।

এ সময় বক্তারা বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামোতে মৌলিক সংস্কার ছাড়া গণতান্ত্রিক নির্বাচন সম্ভব নয়। তাই দৃশ্যমান সংস্কার ও ন্যায়বিচারের পরই নির্বাচন হতে পারে। সরকারকে আসন্ন জুলাই মাসের মধ্যে ‘জুলাই সনদ’ ঘোষণার দাবি জানান তারা।

জনপ্রিয় সংবাদ

শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

সরিষাবাড়ীতে এনসিপি’র মানববন্ধন

আপডেট সময় ০৯:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫