ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বকশীগঞ্জ উপজেলা শাখা এনসিপি

বকশীগঞ্জ : ইউএনও’র মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দেন এনসিপি নেতৃবন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জে উপজেলায় জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ ও মৌলিক সংস্কার এবং বিচারের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি -এনসিপি বকশীগঞ্জ উপজেলা শাখার সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।

১৯ জুন, বিকালে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুদ রানার মাধ্যমে তারা এই স্মারকলিপি দেন।

স্মারকলিপি দেওয়ার সময় এনসিপির বকশীগঞ্জ উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী অধ্যাপক মোসাদ্দেকুর রহমান মানিক, যুগ্মসমন্বয়কারী তৌহিদুজ্জামান তৌহিদ, যুগ্মসমন্বয়কারী রাশেদুজ্জামান রাজু, যুগ্মসমন্বয়কারী মোহাম্মদ পলাশ, পৌর শাখার নেতা আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে জুলাই হত্যাকারীদের বিচারের কার্যক্রম পরিচালনা করে বিচার নিশ্চিত করা, জুলাই ঘোষণাপত্র কার্যকর করার জন্য সময়োপযোগী কর্মপরিকল্পনা প্রণয়ন, প্রান্তিক জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা, প্রশাসনিক স্বেচ্ছাচারিতা রোধে কার্যকর পর্যবেক্ষণ ব্যবস্থা গড়ে তোলা এবং জুলাই সনদপত্র বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানানো হয়।

দাবিগুলো দ্রুত বাস্তবায়নে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হস্তক্ষেপ কামনা করেন তারা।

এ সময় বকশীগঞ্জের ইউএনও মো. মাসুদ রানা তাদের স্মারকলিপি যথাযথ কর্তৃপক্ষের কাছে দ্রুত পাঠানোর আশ্বাস দেন।

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বকশীগঞ্জ উপজেলা শাখা এনসিপি

আপডেট সময় ০৯:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫