ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে সরকার হস্তক্ষেপ করবে না : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে : স্পিকার হাফিজ উদ্দিন বিজিবি’র অভিযান : দেওয়ানগঞ্জে ভারতীয় মদসহ প্রাইভেট কার জব্দ, আটক ২ মাদারগঞ্জে অজ্ঞাত রোগে মরে যাচ্ছে মরিচগাছ, কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ সাংবাদিক আলিফ হত্যাকারীদের ফাঁসির দাবিতে জামালপুরে মানববন্ধন ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু লড়াই করেও পারল না বাংলাদেশ, চ্যাম্পিয়ন ভারত সয়েল ফিভারে থাইল্যান্ডে ৫৭০ জন আক্রান্ত, মৃত্যু ৪৫ দীর্ঘ ৫ বছর পর ছেলের সাথে ফোনে কথা বললেন অং সান সু চি

সাংবাদিক নাদিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

বকশীগঞ্জ : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্মরণসভায় জ্যেষ্ঠ সাংবাদিক জি এম সাফিনুর ইসলাম মেজর ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় সন্ত্রাসী হামলায় নিহত নির্ভিক সাংবাদিক ও উপজেলা প্রেসক্লাবের সদস্য গোলাম রাব্বানী নাদিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ১৫ জুন, রবিবার বিকালে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি জি এম সাফিনুর ইসলাম মেজর। উপজেলা প্রেসক্লাবের যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান লিমনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণসভায় বক্তব্য রাখেন সাংবাদিক আশরাফুল হায়দার, মডেল প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক লালন, শহীদ সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম প্রমুখ।

সভায় সাংবাদিক ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা নাদিম হত্যা মামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরে তার রূহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। স্মরণসভা ও দোয়া মাহফিলে স্থানীয় সাংবাদিক ও সাংবাদিক নাদিমের পরিবারের সদস্যরা অংশ নেন।

বকশীগঞ্জ : সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্মরণসভায় তার পরিবারের স্বজন ও সাংবাদিকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

উল্লেখ্য, ২০২৩ সালের ১৪ জুন, বুধবার রাতে পেশাগত দায়িত্ব পালন শেষে নিজ বাসায় ফেরার পথে পৌর শহরের পাটহাটি মোড়ে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে মোটরসাইকেল থেকে টেনে হিচড়ে নামিয়ে অন্ধকার গলিতে নিয়ে নির্মমভাবে নির্যাতন করা হয়। পরদিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ ঘটনায় সাধুরপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক আওয়ামী লীগনেতা মাহমুদুল আলম বাবু ও তার ছেলেসহ ২২ জনকে আসামি করে মামলা দাযের করা হয়। এই মামলায় এখনও সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় হতাশা বিরাজ করছে সাংবাদিক নাদিমের পরিবারের মধ্যে। হতাশ স্থানীয় সাংবাদিকেরাও।

জনপ্রিয় সংবাদ

সাইবার সিকিউরিটিসহ অন্যান্য আইন সংশোধনের কাজ চলছে : তথ্যমন্ত্রী

সাংবাদিক নাদিমের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫৭:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫