ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল তিন দিনের নাট্যোৎসবে মঞ্চস্থ হচ্ছে সাদিয়া তাবাসসুম বৃষ্টি রচিত নাটক ‘ঊনচাঁদ’ বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিক পালিত বিএনপির সাবেক মহাসচিব সালাম তালুকদার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার

মেলান্দহ : আলাইনদীতে ডুবে মারা যায় শিশু আফসানা আক্তার। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের মেলান্দহ উপজেলায় গোসলে নেমে নিখোঁজ হওয়ার দু’দিন পর শিশু আফসানা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স হয় ১০ বছর। ১১ জুন, বুধবার সকাল ১০টার দিকে উপজেলার কুলিয়া ইউনিয়নের সাদিপাটি সেতুর নিচে আলাইনদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

আফসানা আক্তার ওই ইউনিয়নের জাফরশাহী পচাবহলা এলাকার আনার আলীর মেয়ে। সে স্থানীয় দারুস সালাম মহিলা মাদরাসার ৩য় শ্রেণিতে পড়তো। এর আগে ৯ জুন, সোমবার দুপুর ২টার দিকে তাদের বাড়ির পাশে আলাইনদীতে গোসলে নেমে নিখোঁজ হয়েছিল আফসানা আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ জুন দুপুরে কয়েকজন সহপাঠীদের সাথে বাড়ির পাশের আলাইনদীতে গোসল করতে নামে আফসানা আক্তার। তার সহপাঠীরা সবাই গোসল সেরে নদী থেকে উঠে এলেও আফসানা আক্তার নিখোঁজ হয়। বিষয়টি জানাজানি হলে আফসানা আক্তারের পরিবারের লোকেরা তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরিবারের লোকেরা এবং ও স্থানীয়রা উদ্ধার করতে না পেরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়। অনেক খোঁজাখুজি করে না পেয়ে উদ্ধার অভিযান স্থগিত করে চলে যায় ডুবুরি দল। পরে ১১ জুন সকাল ১০টার দিকে আফসানা আক্তারদের বাড়ির দক্ষিণে সাদিপাটি এলাকার একটি সেতুর নিচে বাঁশের সাথে মরদেহ আটকা পড়ায় তার সন্ধান মিলে। স্থানীয়রা তখন আফসানা আক্তারের মরদেহ উদ্ধার করে।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

আলাইনদী থেকে আফসানা আক্তারের মরদেহ উদ্ধার

আপডেট সময় ১০:৪৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১১ জুন ২০২৫