ঢাকা ০৮:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ইসলামপুরে পশু কোরবানির সময় আহত ১২

পবিত্র ঈদুল আজহার দিনে কোরবানি দেওয়ার সময় গরুর লাথি ও ছুরিকাঘাতে জামালপুরের ইসলামপুর উপজেলায় অন্তত ১২ জন আহত হয়েছেন। ৭ জুন, শনিবার ইসলামপুরের বিভিন্ন গ্রামে এ ঘটনা ঘটে।

এসব ঘটনায় গুরুতর আহতরা চিকিৎসা নিতে ভিড় করেন ইসলামপুর উপজেলা হাসপাতরের জরুরি বিভাগে। আহতদের মধ্যে কেউ গরুর লাথিতে আহত হয়েছেন, আবার কেউ ধারালো ছুরি ব্যবহারের সময় অসাবধানতায় আহত হয়েছেন বলে জানা গেছে।

পৌর এলাকার বাটিকামারী ইকবাল হোসেন (৩০) জানান, গরু কোরবানি দেওয়ার সময় গরু লাফিয়ে উঠে লাথি মারলে তার ডান হাতের মাঝের আঙুল ভেঙে যায়। ইসলামপুর সদর ইউনিয়নের পচাবহলা গ্রামের ইলিয়াস জানান, গরুর মাংস কাটার সময় ছুরির ফাঁকে পড়ে বাম হাতের কব্জির কিছু অংশ কেটে যায়।

ইসলামপুর উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. কামরুল হোসেন এ প্রতিবেদককে বলেন, এ পর্যন্ত ১২ জন আহত ব্যক্তি চিকিৎসা নিয়েছেন। তাদের বেশিরভাগই গরুর আঘাত ও ছুরি লাগার কারণে আহত হয়েছেন। কারও অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা ও সেলাই দিয়ে সবাইকে ছেড়ে দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ইসলামপুরে পশু কোরবানির সময় আহত ১২

আপডেট সময় ০৬:৫১:০৭ অপরাহ্ন, রবিবার, ৮ জুন ২০২৫