ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

মাদারগঞ্জ : কাজিয়াপাড়ায় এলাকায় জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি : বাংলারচিঠিডটকম

সৌদি আরবের সঙ্গে মিল রেখে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার কাজিয়াপাড়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উদযাপিত হয়েছে। ৬ জুন, শুক্রবার সকাল ৮টায় উপজেলার সিধুলী ইউনিয়নের লোটাবর কাজিয়াপাড়া এলাকার মুসল্লিরা জামাতে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন এবং পশু কোরবানি দেন অনেক পরিবার।

ঈদের নামাজের জামাতে ইমামতি করেন হাফেজ মাওলানা জুবায়ের বিন জাহিদুল ইসলাম। নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের সঙ্গে মিল রেখে বাংলাদেশে ঈদ উযাপনের একদিন আগেই তারা দীর্ঘদিন ধরে ঈদ উদযাপন করেন। সেই ধারাবাহিকতায় এবারও সৌদি আরবের নির্ধারিত তারিখ অনুযায়ী ৬ মে, ঈদ উদযাপন করেন তারা। এই ঈদের নামাজের জামাতে নারী-পুরুষ-শিশুসহ তিন শতাধিক মুসল্লি অংশ নেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়। খুতবায় ইমাম কোরবানি ও ত্যাগের তাৎপর্য তুলে ধরেন। নামাজ শেষে পশু কোরবানি দিতে দেখা যায় ওই এলাকার বাসিন্দাদের।

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

সৌদির সঙ্গে মিল রেখে মাদারগঞ্জে পবিত্র ঈদুল আজহা উদযাপিত

আপডেট সময় ১১:২৮:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫