ঢাকা ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

শেরপুরে আগুনে পুড়ে তিনটি গুদামের মালামাল ছাই

শেরপুর : অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুদাম। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুর শহরের নয়আনী বাজারের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের পেছনে বাঁশজাত তৈরি তৈজসপত্র, নাইলনের সুতা ও সুতার তৈরি সরঞ্জামাদি এবং মাটির তৈরি হাড়ি পাতিলের দোকানের তিনটি গুদামের সকল মালামাল অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে ৫ জুন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, ৫ জুন ভোর সাড়ে ৪টার দিকে ডিসি গেটের বিপরীতে চাউল হাটির ভেতরের দিক থেকে হঠাৎ আগুনের শিখা বের হতে শুরু করে। এই পরিস্থিতি দেখে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিসে ফোন দিলে তারা সেখানে গিয়ে এক ঘন্টার চেষ্টায় ব্যবসায়ী জুয়েল রানা ও জয়নালের তিনটি গোদামের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে ওই এলাকার অন্যান্য দোকানপাট আগুনের হাত থেকে রক্ষা পায়।

শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের সাব অফিসার মো. আব্দুল কাদের এ প্রতিবেদককে বলেন, অগ্নিকাণ্ডে টিন দিয়ে নির্মিত তিনটি গুদাম ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব গুদামে প্লাস্টিকের নেট, নাইলনের সুতা, মাছের ঘেরের নেট, পাটের রশি, বাঁশের তৈরি আসবাবপত্র, ঝাড়ু ও মাটির তৈরি হাঁড়ি-পাতিল সংরক্ষণ করা হয়েছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল তা এখনও জানা যায়নি। তবে এ বিষয়ে অনুসন্ধান চলছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

শেরপুরে আগুনে পুড়ে তিনটি গুদামের মালামাল ছাই

আপডেট সময় ০৮:৪৪:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫