ঢাকা ১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক

সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

সরিষাবাড়ী : পিংনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পিংনা ইউনিয়নে পিংনা ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন, মঙ্গলবার বিকালে এ কর্মসূচি পালন করেন তারা।

পিংনা আমতলা মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে পিংনা গরু হাট, ভেঙ্গুলা মোড়, হাটখোলা মোড় হয়ে পিংনা বাজার তারাকান্দি-ভূয়াপুর প্রধান সড়কে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয় ছাত্রদলের নেতা-কর্মীরা।

এ সময় বক্তারা বলেন, বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের লোকজন পিংনা এলাকায় মাদকের সাম্রাজ্য গড়েছিল। ফ্যাসিস্টদের বিদায় হলেও তাদের দোসরেরা এখনও মাদক কারবারি করে যাচ্ছে। ছাত্রদল সব সময় এই মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে প্রতিবাদ করেছে। আগামীদিনে এ অঞ্চলে কেউ মাদক কারবারি করলে কঠোরভাবে তাদের দমন করা হবে।

সরিষাবাড়ী : পিংনায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের মানববন্ধন । ছবি : বাংলারচিঠিডটকম

তারা আরও বলেন, বিভিন্ন খাতে দুর্নীতি হচ্ছে এবং সুশাসনের অভাব রয়েছে। এছাড়াও স্বচ্ছতা ও জবাবদিহিতার ঘাটতি আছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে সমালোচনা করেন ছাত্রদল নেতা-কর্মীরা।

সমাবেশে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন হোসেন, পিংনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি তমাল হোসাইন, সাধারণ সম্পাদক রবিউল করিম রায়হান তালুকদার, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সহ-সাধারণ সম্পাদক জোবায়ের সরকার, পিংনা সুজাত আলী কলেজ ছাত্রদল নেতা আজিজুল কাহার স্বাধীন, রিয়াদ আহমেদ, আশিক রহমান প্রমুখ।

ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

সরিষাবাড়ীতে মাদক, সন্ত্রাসের প্রতিবাদে ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ১০:২৪:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫