ঢাকা ০৬:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

ইসলামপুর থেকে তিনটি স্পেশাল ক্যাটল ট্রেনের যাত্রা শুরু

ইসলামপুর : স্পেশাল ক্যাটল ট্রেন কোরবানী পশু নিয়ে ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর রেলস্টেশন থেকে ঢাকায় উদ্দেশ্য প্রতিটি কোরবানির পশু ৫০০ টাকায় স্পেশাল ক্যাটল ট্রেনের যাত্রা শুরু হয়েছে ২ জু, সোমবার বিকাল থেকে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামপুর রেলস্টেশ থেকে ঢাকার উদ্দেশে তিনটি ক্যাটল ট্রেন চালু করেছে রেল কর্তৃপক্ষ। প্রতিটি ওয়াগনে ১৬টি করে গরু নিতে খরচ হচ্ছ আট হাজার টাকা করে। প্রতিটি গরু পরিবহনের ভাড়া গুণতে হচ্ছে ৫০০ টাকা করে।

২ জুন বিকাল সাড়ে ৪টার দিকে ইসলামপুর রেলস্টেশন থেকে প্রথম ও বিকাল সাড়ে ৫টায় দ্বিতীয় ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। প্রতিটি ট্রেনে ২৫টি করে ওয়াগন রয়েছে। দুটি ট্রেনে ৫০টি ওয়াগনে ৮০০ গরু নিয়ে ঢাকার উদ্দ্যেশে ছেড়ে যায়।

সূত্র আরও জানায়, এ বছর ইসলামপুর রেলস্টেশন থেকে ৭৫টি ওয়াগন বুকিং করেছে গরু ব্যবসায়ীরা। প্রতিটি ওয়াগনের ভাড়া আট হাজার টাকা করে নির্ধারণ করা হয়েছে। ৩ জুন, মঙ্গলবার বিকালে তৃতীয় ট্রেনটি ইসলামপুর রেলস্টেশন থেকে থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা রয়েছে।

গরু ব্যবসায়ী সুমন মিয়া বলেন, আগে ট্রাকে করে গরু নিয়ে গেলে অনেক সমস্যায় পড়তে হত। বিভিন্ন জায়গায় চাঁদা দেওয়া লাগত। ট্রাকে করে গেলে গরু অসুস্থ হয়ে পড়ে। ট্রেনে গেলে কোন ঝাকি লাগে না। গরু নিয়ে আরামে ঢাকা যাওয়া যাবে। আরেক ব্যবসায়ী ছাবের আলী বলেন, ট্রেনে গেলে আমাদের খরচ অর্ধেক লাগে। ট্রাকে গেলে বেশি খরচ ও ঝুঁকি বেশি থাকে। সেজন্য এসব এলাকার গরু ব্যবসায়ীরা এখন ক্যাটল স্পেশাল ট্রেনকেই বেশি পছন্দ করছে।

ইসলামপুর রেলস্টেশন মাস্টার শাহীন মিয়া এ প্রতিবেদককে বলেন, গত বছরের তুলনায় এ বছর ক্যাটল স্পেশাল ট্রেনের আরও ভাল সাড়া পাওয়া গেছে। এমন পরিবহন ব্যবস্থা চালু রাখতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

ইসলামপুর থেকে তিনটি স্পেশাল ক্যাটল ট্রেনের যাত্রা শুরু

আপডেট সময় ১১:৪৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২ জুন ২০২৫