ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার হাসপাতালে বাবার মরদেহ রেখে পরীক্ষায় অংশ নেয়া নোভিদ পেল জিপিএ-৫ ইসলামপুরে ৯ শিক্ষকের বিদ্যালয়ে ৩ পরীক্ষার্থীই অকৃতকার্য গৃহবধূকে ধর্ষণের দায়ে দুই যুবকের মৃত্যুদণ্ড বৈলডাঙ্গা বিলের প্রকৃতিতে সৌন্দর্য ছড়াচ্ছে লাল শাপলা ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই

বিজিবি’র অভিযানে দেওয়ানগঞ্জে নারী মাদক কারবারি আটক

জামালপুর : বিজিবির অভিযানে আটক মাদাক কারবারি মরিয়ম বেগম। ছবি : বাংলারচিঠিডটম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় মরিয়ম বেগম (৩৫) নামে একজন মাদক কারবারি নারীকে তিন কেজি ভারতীয় গাঁজা ও ২০টি ইয়াবা বড়িসহ আটক করেছে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের আওতাধীন ঝাউডাঙ্গা বিওপির টহল দল। ৩১ মে, শনিবার সকালে এ অভিযান চালায় বিজিবি।

বিজিবি সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ৩১ মে সকালে ৩৫ বিজিবি জামালপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান পিএসসি’র সার্বিক দিকনির্দেশনায় বিজিবির টহল দল রহিমপুর বাজার এলাকায় ১০৮০/৩-এস নম্বর সীমান্ত পিলারের কাছকাছি মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় কুড়িগ্রামের রাজীবপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী শাকিল এন্টারপ্রাইজ নামের যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে থেকে মাদক কারবারি মরিয়ম বেগমকে আটক করা হয়।

তার কাছ থেকে তিন কেজি ভারতীয় গাজা ও ২০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়। মরিয়ম বেগম ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার পোপালপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। পরে তাকে গাঁজা ও ইয়াবা বড়িসহ দেওয়ানগঞ্জ মডেল থানায় হস্তান্তর করেছে বিজিবি।

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে চাচা-ভাতিজা হত্যা, রায়ের অপেক্ষায় দুই পরিবার

বিজিবি’র অভিযানে দেওয়ানগঞ্জে নারী মাদক কারবারি আটক

আপডেট সময় ০৫:০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫