ঢাকা ১১:৫২ অপরাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জে বিজিবি’র অভিযানে ইয়াবা বড়িসহ এক যুবক আটক

বকশীগঞ্জ : বিজিবির অভিযানে গ্রেপ্তার যুবক ফরহাদ হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৩৬টি ইয়াবা বড়িসহ ফরহাদ হোসেন (২০) নামের এক যুবককে আটক করেছে জামালপুর ৩৫ বিজিবির সদস্যরা । ১ জুন, রবিবার বিকাল ৬টার দিকে সীমান্তবর্তী কামালপুর এলাকায় এ অভিযান চালায় বিজিবি। ফরহাদ হোসেন শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার মাধবপুর গ্রামের হুমায়ুন কবিরের ছেলে।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ধানুয়া কামালপুর বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার বিল্লাল হোসেন এ প্রতিবেদককে জানান, এক যুবক ভারতীয় ইয়াবা বড়ি বহন করে নিয়ে যাচ্ছে, এমন তথ্যের ভিত্তিতে বিজিবির কামালপুর বিওপির টহল দল কামালপুর নামক এলাকায় অবস্থান নেন। একপর্যায়ে ফরহাদ হোসেন নামের ওই যুবকের গতিবিধি সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এ সময় ফরহাদ হোসেনের কাছ থেকে ৩৬টি ইয়াবা বড়ি, একটি মোবাইল ফোন সেট ও তিনটি সিমকার্ড জব্দ করা হয়। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

তিনি আরও জানান, বকশীগঞ্জ সীমান্ত দিয়ে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জে বিজিবি’র অভিযানে ইয়াবা বড়িসহ এক যুবক আটক

আপডেট সময় ১০:০০:০৪ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫