ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ
সেনাবাহিনীর অভিযান

ইসলামপুরে ৬০৩ বস্তা ভিজিডি চাল জব্দ

ইসলামপুর : কালোবাজারির বাড়ি থেকে সরকারি চাল উদ্ধার করে সেনাবাহিনী। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত ৬০৩ বস্তা চাল উদ্ধার করেছে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি দল। ৩০ মে, শুক্রবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের আজগর আলীর ছেলে আনোয়ার নামের এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে ওই চাল জব্দ করা হয়।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে আজগর আলীর ছেলে আনোয়ার হতদরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল ক্রয় বিক্রয় করছেন। ৩০ মে, শুক্রবার সদর ইউনিয়নের বরাদ্দ হওয়া ভিজিডির চাল কালোবাজারি করার জন্য তার দুটি বসতঘরে মজুত রাখেন।

ইসলামপুর : কালোবাজারির বাড়ি থেকে উদ্ধার করা হয় ৬০৩ বস্তা সরকারি চাল। ছবি : বাংলারচিঠিডটকম

গোপন তথ্যের ভিত্তিতে স্থানীয় অস্থায়ী সেনাক্যাম্পের ক্যাপ্টেন আহসান সেরনিয়াবাতের নেতৃত্বে সেনাবাহিনীর চলমান টহল দল কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের চাল ব্যবসায়ীর আনোয়ার বাড়ি অভিযান চালান। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। খাদ্য অধিদপ্তরের সিল সম্বলিত সম্বলিত ভিজিডি কার্ডের বরাদ্দের ৬০৩ বস্তা চাল জব্দ করেন। প্রতি বস্তায় ৩০ কেজি করে চাল রয়েছে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে বলেন, সন্ধ্যার সময় সেনাবাহিনীর টহলরত দল গোপন তথ্যের ভিত্তিতে আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে সরকারি চাউল জব্দ করেছে। চাল আমানত সংগ্রহের জন্য বাড়ির মালিক আনোয়ারের বিরুদ্ধে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তৌহিদুর রহমান এ প্রতিবেদককে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬০৩ বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই বাছাই করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সেনাবাহিনীর অভিযান

ইসলামপুরে ৬০৩ বস্তা ভিজিডি চাল জব্দ

আপডেট সময় ১০:২৪:৫৫ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫