ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন

সরিষাবাড়ীতে ইলেক্ট্রিসিয়ানের মৃত্যু, প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিসে হামলা

সরিষাবাড়ী : বিদ্যুতায়িত হয়ে আহতদের দখেতে সরিষাবাড়ী হাসপাতালে ছুটে যান সহকর্মী ও স্বজনেরা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পল্লী বিদ্যুৎ অফিসের বিদ্যুতের সাবস্টেশনের কন্ট্রোল রুমের গাফিলতিতে বিদ্যুৎস্পৃষ্টে বিপুল মিয়া (৩০) নামে এক ইলেক্ট্রিসিয়ানের প্রাণহানি ঘটেছে। এ ঘটনায় পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিস ভাংচুর করে বিক্ষুব্ধ জনতা।

৩০ মে, শুক্রবার বিকাল ৫টার দিকে সরিষাবাড়ী পৌরসভার বাউসি এলাকায় এ ঘটনা ঘটে। একই ঘটনায় দু’জন ও জনতার মারধরে আরও একজন আহত হয়েছেন। নিহত বিপুল বাউসি পঞ্চপীর এলাকার সোহরাব আলীর ছেলে। তিনি ব্যক্তিগত পর্যায়ে বিদ্যুতের কাজ করতেন।

আহতরা হলেন- পল্লী বিদ্যুৎ সমিতির নিয়োগ পাওয়া ইলেক্ট্রিসিয়ান শেরপুর সদরের ৬ নম্বর নং চর গ্রামের আবুল হোসেনের ছেলে মোতালেব (৪০) ও আব্দুল গফুরের ছেলে বাদল (৩৫) এবং বিক্ষুব্ধ জনতার মারধরে আহত হন পল্লী বিদ্যুৎ সমিতির নিরাপত্তা প্রহরী রাজু আহম্মেদ (২৭)।

সরিষাবাড়ী : বিক্ষুব্ধ জনতার হামলায় ক্ষতিগ্রস্ত হয় পল্লীবিদ্যুৎ সমিতির অফিস। ছবি : বাংলারচিঠিডটকম

প্রত্যক্ষদর্শীরা জানান, ঝড়বৃষ্টিতে পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে সেখানে কাজ করতে যান তিনজন ইলেক্ট্রিসিয়ান। পাশাপাশি লাইনে পিডিবির তার থাকায় সেখানে সচল ছিল ১১ হাজার ভোল্টেজের বৈদ্যুতিক সংযোগ। এ সময় হঠাৎ বৈদ্যুতিক সচল তারে তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিপুল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এদিকে ঘটনাটি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মচারীদের গাফলতির অভিযোগ করে বিক্ষুব্ধ জনতা কামরাবাদ এলাকার জোনাল অফিসে হামলা চালিয়ে আসবাবপত্র ও দু’টি মোটরসাইকেল ভাংচুর করে। খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার দেলোয়ার হোসেন খান মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, ঝড়ে বিদ্যুতের তার পড়ে গেলে সেখানে তিনজন কাজ করতে যান। পল্লী বিদ্যুতের তারের উপর পিডিবির তার ছিল। যেহেতু আমাদের সংযোগ বিচ্ছিন্ন ছিল, পিডিবির সচল লাইনেই দুর্ঘটনাটি ঘটেছে। তিনি অভিযোগ করেন, বিক্ষুব্ধ লোকজন বিনা কারণেই আমাদের অফিসে হামলা ও ভাংচুর করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান এ প্রতিবেদককে বলেন, বিদ্যুতের কাজ করতে গিয়ে একজন নিহত ও দু’জন আহতের খবর পেয়ে হাসপাতালে পুলিশ গিয়ে খোঁজখবর নেয়। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম তার কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা জানায়। সেখানেও পুলিশ ও সেনাবাহিনী পরিদর্শন করেছে। এখন পর্যন্ত কোন পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জনপ্রিয় সংবাদ

জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সরিষাবাড়ীতে ইলেক্ট্রিসিয়ানের মৃত্যু, প্রতিবাদে পল্লীবিদ্যুৎ অফিসে হামলা

আপডেট সময় ০৮:৫৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫