ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

জামালপুরে প্রয়াত গোপাল চন্দ্র সাহার স্মরণ সভা অনুষ্ঠিত

জামালপুর : প্রয়াত ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার স্মরণসভায় অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম উপদেষ্টা প্রয়াত গোপাল চন্দ্র সাহার স্মরণ সভা ৩০ মে, শুক্রবার জামালপুর জেলা শিল্পকলা একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

স্মরণ সভায় সভাপতিত্ব করেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষ্মী কান্ত পণ্ডিত। সভায় স্বাগত বক্তব্য রাখেন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রমেন বণিক।

অপু দত্তের সঞ্চালায় অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষাবিদ অধ্যাপক হাসান মাসুদ, প্রবীণ সাংবাদিক উৎপল কান্তি ধর, মানবাধিকারকর্মী ও হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার উপদেষ্টা জাহাঙ্গীর সেলিম, আইনজীবী শামীম আরা, দয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি সিদ্ধার্থ শংকর রায়, সহ-সভাপতি শুভাশীষ তালুকদার, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট জেলা শাখার সভাপতি দিলিপ কুমার দে, গোপাল চন্দ্র সাহার ছোট ছেলে বিধান চন্দ্র সাহা প্রমুখ।

গোপাল চন্দ্র সাহা জামালপুরে ব্যবসায়ীদের সংগঠিত এবং ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করতে অবদান রেখেছেন বলে স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন। শিল্পরসিক ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী গোপাল চন্দ্র সাহা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ব্যবসায়ী সংগঠনের উন্নয়নে কাজ করে গেছেন বক্তারা তাকে স্মরণ করেন।

জামালপুর : প্রয়াত ব্যবসায়ী গোপাল চন্দ্র সাহার স্মরণসভায় অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

প্রয়াত গোপাল চন্দ্র সাহা জামালপুরে ব্যবসায়ীদের সংগঠিত এবং ব্যবসায়ী পরিবেশ সৃষ্টি করতে অবদান রেখেছেন বলে স্মরণ সভায় বক্তারা উল্লেখ করেন। শিল্পরসিক ও অসাম্প্রদায়িক চেতনার অধিকারী প্রয়াত গোপাল চন্দ্র সাহা বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় এবং ব্যবসায়ী সংগঠনের উন্নয়নে কাজ করেছেন।

উল্লেখ, গোপাল চন্দ্র সাহা ১৭ এপ্রিল বৃহস্পতিবার ৮৩ বছর বয়সে পরলোকগমন করেন। তিনি ১৯৪৩ সালের ২৬ মার্চ পাবনা জেলার বেড়া থানার ভবানীপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি স্ত্রী, তিন পুত্র, তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪

জামালপুরে প্রয়াত গোপাল চন্দ্র সাহার স্মরণ সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:৩৫:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫