ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

আসছে পবিত্র ঈদুল আজহা : জামালপুরে বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকার

জামালপুর : আনন্দগঞ্জ বাজারে (সকাল বাজার) মাংসের  দোকানে বাজার পর্যবেক্ষকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে বাজার পর্যবেক্ষণ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কৃষি বিপণন অধিদপ্তর। ২৮ মে, বুধবার দুপুরে শহরের দৈনিক আনন্দগঞ্জ বাজার (সকাল বাজার) ও রাণীগঞ্জ বাজারসহ বিভিন্ন দোকানে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পর্যবেক্ষণ কার্যক্রম পরিচালনা করা হয়।

অতিরিক্ত জেলা প্রশাসক ইফতেখার ইউনুস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম, সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা এনামুল হক, মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিমসহ অন্যান্যরা বাজার পর্যবেক্ষণ কার্যক্রমে অংশ নেন।

জামালপুর : তমালতলা এলাকায় একটি মসলার দোকানে বাজার পর্যবেক্ষকবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ শরিফুল ইসলাম এ প্রতিবেদককে বলেন, আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ, গুণগত মান, দাম, মূল্য তালিকা প্রদর্শনসহ বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করা হয়। মসলার দোকান, মুদি দোকান, কাঁচা বাজার, মাছ, শুটকি ও মাংসের বাজার পরিদর্শন করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।

তিনি আরও বলেন, আজ কোন জরিমানা করা হয়নি। সবাইকে সতর্ক করা হয়েছে। এরপর থেকে পর্যবেক্ষণ চলাকালে কোন অনিয়ম পাওয়া গেলে জরিমানা করা হবে। ঈদুল আজহা পর্যন্ত নিয়মিত এই কার্যক্রম অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

আসছে পবিত্র ঈদুল আজহা : জামালপুরে বাজার পর্যবেক্ষণে ভোক্তা অধিকার

আপডেট সময় ০৮:৫৮:০৯ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫