ঢাকা ১০:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

ডিবির অভিযান : জামালপুরে নাশকতার মামলার তিন আসামি গ্রেপ্তার

জামালপুর : গ্রেপ্তার মোখলেছুর রহমান জিন্না, কামরুন নাহার কানন ও ইসমাইল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরে নাশকতা মামলার আসামি কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ ও ছাত্রলীগসহ তিনজন নেতা গ্রেপ্তার হয়েছেন। ২৭ মে মঙ্গলবার জামালপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি-১) পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার আসামিরা হলেন- জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কামরুন নাহার কানন ও মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন।

জামালপুর জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি-১) নাজমুস সাকিব এ প্রতিবেদককে জানান, ২৭ মে ভোররাতে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার শোলাকুড়ি এলাকায় এক ভাড়া বাসা থেকে জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহকে গ্রেপ্তার করা হয়।

এদিকে একই দিন দুপুরে জামালপুর শহরের মনিরাজপুর এলাকায় জামালপুর মেডিকেল কলেজের সামনে থেকে জেলা মহিলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মেলান্দহ উপজেলার চরবানীপাকুরিয়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন নাহার কাননকে গ্রেপ্তার করা হয়।

অপরদিকে, পৃথক আরেক অভিযানে মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনকে মেলান্দহ উপজেলা হাসপাতালের পাশ থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, গ্রেপ্তার তিনজনেই নাশকতার মামলার আসামি। থানা পুলিশের মাধ্যমে তিনজনকে আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

ডিবির অভিযান : জামালপুরে নাশকতার মামলার তিন আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:২৬:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫