ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ ওয়েজবোর্ড বাস্তবায়নে উদ্যোগ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী লটারির মাধ্যমে সাব-রেজিস্ট্রার বদলি ৬ অক্টোবর সরিষাবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আজিম উদ্দিনের স্মরণসভা অনুষ্ঠিত যানবাহন চালকদের দক্ষতা বৃদ্ধিতে জামালপুরে বিআরটিএ’র প্রশিক্ষণ কর্মশালা সরিষাবাড়ীতে অনলাইন জুয়ার ‘সম্রাট’ সবুজ গ্রেপ্তার দুর্গাপূজা : মাদারগঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত নকলায় পূজা মণ্ডপে জিআর চাল বিতরণ করলেন এমপি ডেঙ্গু প্রতিরোধে নকলায় মশক নিধন, পরিচ্ছন্নতা কার্যক্রম শেরপুরে মাদকের বিরুদ্ধে অবস্থান নেয়ায় ছাত্রদল নেতার উপর হামলা : বিচার দাবি

বকশীগঞ্জ সীমান্তে বালু তোলা বন্ধ করেছে পুলিশ, ড্রেজার মেশিন জব্দ

বকশীগঞ্জ : বকশীগঞ্জ থানা। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ধানুয়া কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছে থানা পুলিশ। এ সময় ড্রেজার মেশিন ও উত্তোলন করা বালু জব্দ করা হয়। ২৪ মে, শনিবার বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে ২৩ মে, শুক্রবার বিকালে সীমান্তবর্তী সাতানীপাড়া পাগল বাবার মাজারের পাশে অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ থানা পুলিশ।

বকশীগঞ্জ থানা পুলিশ জানায়, গারো পাহাড়ের পাদদেশে পরিবেশের বিপর্যয় ঘটিয়ে আইনের তোয়াক্কা না করে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছিলেন একটি প্রভাবশালী চক্র। ওই চক্রটি প্রশাসনের নাম ভাঙিয়ে নিজেদের স্বার্থে বালু উত্তোলন ও বালু বিক্রি করে আসছেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হলে বকশীগঞ্জ থানা পুলিশ বালু উত্তোলন বন্ধে অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারীরা দ্রুত পালিয়ে গেলে ড্রেজার মেশিন ও উত্তোলন করা বালু জব্দ করা হয়।

পুলিশি অভিযানে বালু উত্তোলন বন্ধের পর স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরে আসে। স্থানীয়দের দাবি, সরকারি কর্মকর্তাদের নাম ভাঙিয়ে একটি চক্র প্রতিনিয়ত ড্রেজার মেশিন ও বিভিন্ন কায়দায় বালু উত্তোলন করে গারো পাহাড়ের প্রাকৃতিক পরিবেশ ধ্বংস করছে। তারা বাধা দিলে মামলায় ফাঁসানোর হুমকি দিতেন বালু উত্তোলনকারীরা। অভিযানের পর পুলিশের এমন ভূমিকায় খুশি জনপ্রতিনিধিসহ পাহাড়ি জনপদের মানুষ।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে জানান, একটি চক্র পাহাড়ের নিচ থেকে বালু উত্তোলন করে আসছিলেন। খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। অভিযানে ড্রেজার মেশিন ও বালু জব্ধ করা হয়েছে। এ ঘটনায় বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে। বালু উত্তোলন বন্ধে পুলিশি অ্যাকশন অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ

বকশীগঞ্জ সীমান্তে বালু তোলা বন্ধ করেছে পুলিশ, ড্রেজার মেশিন জব্দ

আপডেট সময় ০৮:৪১:২৫ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫