ঢাকা ০৯:২০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনায় সক্ষমতা বৃদ্ধি করতে গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে : আসাদুল হাবিব দুলু স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে : তিতুমীর বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানের ভিত্তিতেই পরিচালিত হবে : ওয়ারেছ আলী মামুন দেশের ইতিহাসে তারেক জিয়া এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন : প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান সাড়ে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা  স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার রায়ে তিন আসামিকে মৃত্যুদণ্ড সাংবাদিকতার জন্য সুস্পষ্ট নীতিমালা প্রয়োজন : উপদেষ্টা ডা. জাহেদ জামালপুরে উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর প্রশিক্ষণ কার্যক্রমের কনসালটেশন সেসন অনুষ্ঠিত

জামালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

জামালপুর : তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণে অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তামাকজাত পণ্য ব্যবহার থেকে মানুষকে নিরোৎসাহিত করা এবং তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে দক্ষতা উন্নয়ন ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জামালপুরে দিনব্যপী জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য ও কর্মকর্তাদের নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ২১ মে বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা অধিশাখা) মো. মহসীন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব (পার অধিশাখা) এ. কে. এম. ফজলুল।

জামালপুর : তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণে অতিথি ও অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

জেলা প্রশাসক হাছিনা বেগম প্রশিক্ষণে সভাপতিত্ব করেন। প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণে জেলা টাস্ক ফোর্স কমিটির সদস্য সচিব ও সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুল হকসহ সাংবাদিক, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সরকারি কর্মকর্তা অংশ নেন। প্রশিক্ষণে ধারণাপত্র উপস্থাপন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ. কে. এম. আব্দুল্লাহ বিন রশিদ ও স্বাস্থ্য বিভাগের পক্ষে ডা. সানজিদা হুসাইন প্রাপ্তি।

প্রশিক্ষণে তামাক নিয়ন্ত্রণ আইন প্রয়োগের কৌশল, জনসচেতনতা সৃষ্টিতে প্রচার-প্রচারণা, তামাকজাত পণ্য বিক্রি, উৎপাদন নিয়ন্ত্রণে করণীয়, বিড়ি কারখানায় শিশু শ্রমিকদের নিয়োগ বন্ধ ও নারী, শিশুসহ আপামর জনসাধারণকে সুরক্ষায় সমন্বিত উদ্যোগ গ্রহণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

জনপ্রিয় সংবাদ

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর

জামালপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:২০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২১ মে ২০২৫