ঢাকা ০৫:০১ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক দু’দিনব্যাপী পরিকল্পনা সভা শুরু

জামালপুর : সভায় বক্তব্য রাখেন ইউএনও জিন্নাত শহীদ পিংকী। ছবি : বাংলারচিঠিডটকম

শিশুদের সর্বোত্তম সুরক্ষায় জামালপুরে দু’দিনব্যপী শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা ও পর্যালোচনা সভা ২০ মে মঙ্গলবার জামালপুর শহরের চালাপাড়ায় সুইড ভবনে শুরু হয়েছে। জামালপুর এরিয়া প্রোগ্রামের আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘ এই সভার আয়োজন করেছে।

২০ মে সকালে শুরু হওয়া শিশু কল্যাণ বিষয়ক পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিন্নাত শহীদ পিংকী।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, শিশুকে ভাল রাখার দায়িত্ব আমাদের সকলকেই নিতে হবে। তাকে শিক্ষার পাশাপাশি বিনোদন, সাহিত্য, সংস্কৃতি ও খেলার মাঠেও সময় ব্যয় করার সুযোগ দিতে হবে।

জামালপুর : অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি আরও বলেন, শিশুর প্রতি নেতিবাচক আচরণ ও নির্যাতন তার স্বাভাবিক বিকাশ ও উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। শিশুর ভাললাগা, কষ্ট পাওয়ার বিষয়গুলো আমাদের কাছে যেনো মন খোলে বলতে পারে সে পরিবেশ তৈরি করতে হবে। তিনি পরিকল্পনা সভায় বাল্যবিয়ে, মাদক, অপুষ্টি, বিদ্যালয় থেকে ঝরেপড়া, নির্যাতনসহ শিশুর বিকাশকে বাধাগ্রস্ত করে এমন নেতিবাচক দিকগুলো প্রতিরোধে কৌশলগত পরিকল্পনা প্রণয়ন করতে হবে।

সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ উন্নয়ন পরিচালক জাহাঙ্গীর সেলিম, ওয়ার্ল্ড ভিশন জামালপুর এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, জামালপুর এপির এরিয়া ম্যানেজার বিমল জেমস কস্তা প্রমুখ। সভা সঞ্চালনা করেন উন্নয়ন সংঘের জামালপুর এরিয়া প্রোগ্রামের ম্যানেজার মিনারা পারভীন।

পরিকল্পনা পর্যালোচনা সভায় সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন মুক্তাগাছা এপি ম্যানেজার রোলেন্ড গোমেজ ও জামালপুর এসিও এর ফিল্ড টেকনিক্যাল স্পেশালিস্ট দীপা রোজারিও। সভায় সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের শতাধীক প্রতিনিধি অংশ নেন।

সভায় বাল্যবিয়ে, শিশুশ্রম, নারী, শিশু নির্যাতন, ঝরেপড়া শিশু, অপুষ্ট শিশু, স্যানিটেশন, ওয়াস, স্বাস্থ্য, শিক্ষার অভাব, অনিরাপদ খাদ্যসহ শিশু সুরক্ষায় বাধাগ্রস্ত করে এমন সব নেতিবাচক বিষয়গুলো উত্তরণে কারণ বিশ্লেষণসহ অগ্রাধিকার বিষয়গুলো নিয়ে লাগসই পরিকল্পনা প্রণয়নে অংশগ্রহণমুখী আলোচনা ও সিদ্ধান্ত নেয়া হয়।

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

জামালপুরে শিশু কল্যাণ বিষয়ক দু’দিনব্যাপী পরিকল্পনা সভা শুরু

আপডেট সময় ০৯:৪৪:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫