ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু মাদারগঞ্জে কাজে আসে না ৮০ লাখ টাকার ডাম্পিং স্টেশন, মহাসড়কের পাশে ময়লার ভাগাড় দেওয়ানগঞ্জে নুতন কুঁড়ি স্পোর্টস কর্মসূচির প্রস্তুতি সভা অনুষ্ঠিত ডিজেল মজুতের দায়ে যুবকের ৭ দিনের জেল মাদারগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু, বাবার দাবি হত্যা  বকশীগঞ্জে কতিপয় শিক্ষকের বিরুদ্ধে ক্লাস বাদ দিয়ে পাম্পে লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহের অভিযোগ!   সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলের আশ্বাস দিল ইরান জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার সাংবাদিক প্রবেশে কেন্দ্র সচিবের নিষেধাজ্ঞা
পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

মেলান্দহে দুটি ইটভাটায় অভিযান, স্থাপনা বিনষ্ট, জরিমানা ২ লাখ টাকা

মেলান্দহ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থাপনা গুড়িয়ে দেওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা পানি ছিটিয়ে দেন। ছবি : বাংলারচিঠিডটকম

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত জামালপুরের মেলান্দহ উপজেলার পৃথক স্থানে দুটি অবৈধভাবে পরিচালিত ইটভাটায় অভিযান পরিচালনা করেছেন। এর মধ্যে একটি ইটভাটার সমস্ত স্থাপনা ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং অন্যটির চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়াসহ দুই লাখ টাকা জরিমান করা হয়েছে। ১৯ মে সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই অভিযান চলে।

মেলান্দহ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাস ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

সূত্র জানায়, পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাসের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি। সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস ও পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী অভিযানের সার্বিক সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক ও সিনিয়র কেমিস্ট এ কে এম ছামিউল আলম কুরসি এ প্রতিবেদককে জানান, মেলান্দহ উপজেলার ফুলছেন্না এলাকায় মো. উজ্জলের মালিকানাধীন মুন্না ব্রিকস এবং মাহমুদপুর এলাকায় মারফত আলীর মালিকানাধীন বিসমিল্লাহ ব্রিকসে অভিযান চালানো হয়। তারা পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট অন্যান্য আইন না মেনে সম্পূর্ণ অবৈধভাবে ইটভাটার কার্যক্রম চালিয়ে আসছিলেন।

মেলান্দহ : ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থাপনা গুড়িয়ে দেওয়া হয়। ছবি : বাংলারচিঠিডটকম

তিনি জানান, মুন্না ব্রিকসের চিমনিসহ অন্যান্য স্থাপনা ভেঙে এবং পানি ছিটিয়ে নষ্ট করে দেওয়া হয়। অপরদিকে বিসমিল্লাহ ব্রিকসের চিমনি ও কিলন ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এ সময় বিসমিল্লাহ ব্রিকসের মালিক মারফত আলীকে দুই লাখ জরিমানা করা হয়েছে। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদেশে ইটভাটা দুটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দিয়েছে পল্লী বিদ্যুৎ সমিতি। পরিবেশ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কে এম ছামিউল আলম কুরসি

জনপ্রিয় সংবাদ

জামালপুরে অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট শুরু

পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত

মেলান্দহে দুটি ইটভাটায় অভিযান, স্থাপনা বিনষ্ট, জরিমানা ২ লাখ টাকা

আপডেট সময় ০৮:০০:২২ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫