ঢাকা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর ভারতকে টপকে পঞ্চম স্থানে উঠল বাংলাদেশ পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর গণমাধ্যম কমিশন গঠনের প্রক্রিয়ায় সরকার একক সিদ্ধান্ত চাপিয়ে দেবে না : তথ্যমন্ত্রী পিবিআই এর তদন্তে আলামিন হত্যার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেপ্তার গরু ব্যবসায়ী নিহত আগামীতে অর্গানিক মাংস রপ্তানি করবে বাংলাদেশ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বিশ্ব পরিবেশ দিবস : চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত জামালপুরে ৩ দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু মাদারগঞ্জে বজ্রপাতে নিহত এনসিপির নেতার পরিবারকে সরকারি অর্থ সহায়তা প্রদান

আইপিএল ক্রিকেটে দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ

ঢাকা : দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ। ছবি : সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৮তম আসরের শেষ দিকে খেলার সুযোগ পেয়ে নিজের প্রথম ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের বাঁ-হাতি পেসার মুস্তাফিজুর রহমান। ১৮ মে রবিবার রাতে আইপিএলের ৬০তম ম্যাচে গুজরাট টাইটান্সের কাছে ১০ উইকেটে হেরেছে মুস্তাফিজের দিল্লি ক্যাপিটালস। বল হাতে ৩ ওভার ২৪ রান দিয়ে উইকেট শূন্য থাকেন ফিজ।

ঘরের মাঠে টস হেরে প্রথমে ব্যাট করে ওপেনার লোকেশ রাহুলের দারুণ সেঞ্চুরিতে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৯ রানের বড় সংগ্রহ পায় দিল্লি। স্বীকৃত টি-টোয়েন্টিতে সপ্তম সেঞ্চুরির স্বাদ নেন রাহুল। ১৪টি চার ও ৪টি ছক্কায় ৬৫ বলে অপরাজিত ১১২ রান করেন তিনি। এছাড়া অভিষেক পোরেল ১৯ বলে ৩০, অধিনায়ক অক্ষর প্যাটেল ১৬ বলে ২৫ ও ট্রিস্টান স্টাবস ১০ বলে অপরাজিত ২১ রান করেন।

জবাবে দুই ওপেনার সাই সুদর্শন ও অধিনায়ক শুভমান গিলের ব্যাটিং তান্ডবে ১৯ ওভারে বিনা উইকেটে ২০৫ রান তুলে জয়ের স্বাদ পায় গুজরাট। স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি তুলে ক্যারিয়ার সেরা ইনিংস খেলেন সুদর্শন। ১২টি চার ও ৪টি ছক্কায় ৬১ বলে অনবদ্য ১০৮ রান করেন সুদর্শন। ৩ চার ও ৭ ছক্কায় ৫৩ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন গিল।

গুজরাটের ইনিংসের চতুর্থ ওভারে তৃতীয় বোলার হিসেবে প্রথম আক্রমণে আসেন মুস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৬ রান দেন তিনি। পাওয়ার প্লের শেষ ওভারে ১টি চারে ৭ রান খরচ করেন মুস্তাফিজ। এরপর ইনিংসের ১৬তম ওভারে তৃতীয়বার বোলিংয়ে এসে ২টি বাউন্ডারিতে ১১ রান দেন মুস্তাফিজ। দিল্লির অন্যান্য বোলারদের মধ্যে ইকোনমি রেট সবচেয়ে কম ছিল ফিজেরই।

দিল্লিকে হারিয়ে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে প্লে-অফ নিশ্চিত করেছে গুজরাট। তাদের সাথে প্লে-অফে জায়গা করে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে দু’দলেরই পয়েন্ট ১৭ করে। চতুর্থ ও শেষ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নেওয়ার দৌড়ে আছে মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি ক্যাপিটালস ও লক্ষ্মৌ সুপার জায়ান্টস।

সূত্র : বিএসএস

জনপ্রিয় সংবাদ

আনসার-ভিডিপি সদস্যদের শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

আইপিএল ক্রিকেটে দিল্লির বড় হারের ম্যাচে ব্যর্থ মুস্তাফিজ

আপডেট সময় ০৮:২৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫