ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনকে ‘বৈশ্বিক স্বাস্থ্য জরুরি অবস্থা’ ঘোষণার আহ্বান ল্যানসেটের দুর্নীতি ও দাবানল মোকাবিলায় ব্যর্থতার প্রতিবাদে ইন্দোনেশিয়ায় বিক্ষোভ ঐতিহাসিক ২৮ অক্টোবর উপলক্ষে শেরপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল, সমাবেশ নিরাপদ সড়কের জন্য রোড-শো গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট!

জামালপুর জেলা রেড ক্রিসেন্টের নতুন এডহক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

জামালপুর : সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নতুন এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জিলানী ও সেক্রেটারি মো. খায়রুল ইসলাম লিয়ন। ছবি : বাংলারচিঠিডটকম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে প্রতিবাদ সভা ও নবগঠিত এডহক কমিটির বিরুদ্ধে স্মারকলিপি প্রদানের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন নবগঠিত এডহক কমিটির নেতৃবৃন্দ। ১৮ মে রবিবার সন্ধ্যায় জামালপুর শহরের সকাল বাজারে জেলা রেডক্রিসেন্টের আজীবন সদস্য শামীম আহমেদের ব্যক্তিগত কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে শুরুতেই বক্তব্য রাখেন জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নবগঠিত নতুন এডহক কমিটির ভাইস চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান জিলানী। পরে লিখিত বক্তব্য রাখেন নতুন এডহক কমিটির সেক্রেটারি মো. খায়রুল ইসলাম লিয়ন।

সাংবাদিকদের উদ্দেশ্যে সেক্রেটারি খায়রুল ইসলাম লিয়ন বলেন, আপনারা জানেন দীর্ঘদিন পর ১৫ মে বৃহস্পতিবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জামালপুর জেলা ইউনিটের আজীবন সদস্যদের মধ্যে থেকে ১১ সদস্য বিশিষ্ট একটি এডহক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় রেডক্রিসেন্ট সোসাইিিট। এই কমিটিতে মো. মাহবুবুর রহমান জিলানীকে ভাইস চেয়ারম্যান এবং মো. খায়রুল ইসলাম লিয়নকে সেক্রটারি করা হয়েছে। এ ছাড়া ছাত্রপ্রতিনিধি, সাংবাদিক, আইনজীবী, নারীনেত্রী, এনজিও প্রতিনিধিও এই কমিটিতে স্থান পেয়েছেন।

তিনি আরও বলেন, এই কমিটি অনুমোদনের পর ১৮ মে রবিবার দুপুরে জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুনের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে গিয়ে সমাবেশ থেকে কমিটির বিরুদ্ধে বিভিন্ন বানোয়াট অভিযোগ তুলে ধরেন এবং কমিটি বাতিলের দাবি জানান। জামালপুর জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন এডহক কমিটি অনুমোদন করেন রেড ক্রিসেন্টের কেন্দ্রীয় চেয়ারম্যান। কিন্তু জেলা প্রশাসককে জড়িয়ে বিভ্রান্তিমূল বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এটা জামালপুরবাসীর জন্য লজ্জাজনক।

খায়রুল ইসলাম লিয়ন বলেন, রেড ক্রিসেন্ট সোসাইটি হল মানবিক ও সামাজিক স্বেচ্ছাসেবামূলক অরাজনৈতিক আন্তর্জাতিক একটি সংস্থা। এই সংস্থার নবগঠিত জামালপুর জেলা ইউনিটের এডহক কমিটির বিরুদ্ধে বিএনপিনেতার উস্কানিমূলক বক্তৃতায় আমরা বিস্মিত হয়েছি। আমরা আরও বিস্মিত হয়েছি বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন নতুন এডহক কমিটির চেয়ারম্যান জেলা প্রশাসকসহ প্রত্যেক নেতৃবন্দকে সামাজিক ও মানসিকভাবে হেয়প্রতিপন্ন করে বক্তৃতা দিয়েছেন। তিনি জেলা প্রশাসককেও ছাড় দেওয়া হবে না বলেও হুমকি দিয়েছেন।

এছাড়া এডহক কমিটির সদস্য নারীনেত্রী শামীমা খান একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান হলেও তাকে নাস্তিক বলে কটূক্তি করেছেন। কমিটির আরও দু’জন সম্মানিত সদস্যের বিরুদ্ধেও বানোয়াট কথাবার্তা বলে তাদের সম্মানহানি করেছেন বলেও দাবি করেন খায়রুল ইসলাম লিয়ন।

রেডক্রিসেন্ট ইউনিট একটি অরাজনৈতিক সংস্থা হলেও এডহক কমিটি নিয়ে বিএনপিনেতা শাহ মো. ওয়ারেছ আলী মামুন যে বানোয়াট ও কাল্পনিক অপপ্রচার চালিয়েছেন জামালপুর জেলা রেডক্রিসেন্টের এডহক কমিটির নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। জামালপুর জেলা রেডক্রিসেন্ট ইউনিটের নতুন কমিটির বিরুদ্ধে ষড়যন্ত্র ও বানোয়াট অপপ্রচারের বিষয়ে সঠিক সংবাদ পরিবেশ করে সাংবাদিকদের প্রতি সহযোগিতা কামনা করেন সেক্রেটারি মো. খায়রুল ইসলাম লিয়ন।

জনপ্রিয় সংবাদ

ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই : প্রধানমন্ত্রী

জামালপুর জেলা রেড ক্রিসেন্টের নতুন এডহক কমিটির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

আপডেট সময় ১১:১৫:১৩ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫