ঢাকা ০৯:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

ছাত্রদল নেতা সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

জামালপুর : ছাত্রদলনেতা সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ। ছবি : বাংলারচিঠিডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলনেতা শাহরিয়ার আলম সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জামালপুরে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৮ মে রবিবার দুপুরে জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে কলেজ শাখা ছাত্রদল এই কর্মসূচির আয়োজন করে।

কলেজ ক্যাম্পাসের পানাউল্লাহ আহমেদ ছাত্রাবাসের সামনে থেকে ছাত্রদল নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে কলেজের প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রদলের আহবায়ক ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলনেতা হৃদয়, রাকেশ, জিহাদ, রবেল, জাকিরুল প্রমুখ।

বক্তারা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সোহরাওয়ার্দী উদ্যানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনিস্টিউটের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্যকে ছুরিকাঘাত করে হত্যা করে দুর্বৃত্তরা। হত্যাকান্ডের সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ছাত্রদল নেতা সাম্যর হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ

আপডেট সময় ১০:৩০:৪০ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫