ঢাকা ১১:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম পিয়ারপুরে অবৈধ ইটভাটার চিমনি গুঁড়িয়ে দিল প্রশাসন জাতিসংঘ সফর শেষে নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী বাংলাদেশের পর্যটনশিল্পকে বিশ্বমানের শিল্পে উন্নীত করা আমাদের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর জাতিসংঘ ভাষণের প্রশংসা সুশীল সমাজ ও সাধারণ মানুষের চীনের প্রেসিডেন্ট সি চিনকে নতুন বলরুম নির্মাণস্থল ঘুরিয়ে দেখালেন ট্রাম্প : হোয়াইট হাউস

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের সাংবাদিক লাভলু

 শেরপুর : গুণীজন সম্মাননা গ্রহণ করেন সাংবাদিক হাফিজুর রহমান লাভলু। ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের কবি, সাংবাদিক ও হোমিও চিকিৎসক হাফিজুর রহমান লাভলু গুণীজন সম্মাননা পেয়েছেন। ১৬ মে শুক্রবার বিকালে স্বরলিপি পাবলিকেশনের আয়োজনে রাজধানীর পুরানা পল্টনের ইকোনমিক রিপোর্টার্স ফোরাম অডিটরিয়ামে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে তাকে গুণীজন সম্মাননা দেওয়া হয়।

আদর্শ সমাজ বিনির্মাণে কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজুর। প্রধান আলোচক ছিলেন কবি, গবেষক ও বহুভাষাবিদ, দৈনিক দেশ জগত’র প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক ডেসটিনির ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুল হাসান নিজামী।

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা: এস এম সরওয়ার। বাংলা একাডেমীর উপ-পরিচালক ড. সাহেদ মন্তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছাড়াও উপস্থিত কবি, সাহিত্যিক, শিল্পী ও উদ্যোক্তারা আদর্শ সমাজ বিনির্মাণে করণীয় বিষয়ে আলোচনা করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন স্বরলিপি পাবলিকেশনের সত্যাধিকারী কবি লিপি আক্তার।

স্বরলিপি সংগীত একাডেমীর শিক্ষার্থীদের মনোমুগ্ধকর গান পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২

গুণীজন সম্মাননা পেলেন শেরপুরের সাংবাদিক লাভলু

আপডেট সময় ১০:১৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫