ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায় ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে : প্রধানমন্ত্রী শিল্পায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিকে টেকসই করতে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই : প্রধানমন্ত্রী ক্ষুদ্র উদ্যোক্তাদের সক্ষমতা বাড়িয়ে উৎপাদন বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির জামালপুরে রেমিট্যান্স ব্যবস্থাপনা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ উদ্বোধন ফলবান কলাগাছ কর্তনের ন্যায্য বিচার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত মাদারগঞ্জে আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপিত মাদারগঞ্জে ছাগল-ভেড়ার পিপিআর রোগ নির্মূলে টিকাদান কর্মসূচি শুরু প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার

বকশীগঞ্জ : নিহত নারীর মরদেহ দেখতে গ্রামবাসীর ভিড়। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের বান্দেরপাড় এলাকার একটি পাট ক্ষেত থেকে মুখ মন্ডল পুড়িয়ে দেওয়া অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ১৬ মে শুক্রবার সকাল ১০ টার দিকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্র জানায়, সকালে ক্ষেতে কাজ করতে গিয়ে পাটক্ষেতে অজ্ঞাত এক নারীর (৩৫) বিবস্ত্র মরদেহ দেখতে পান স্থানীয় কৃষকেরা ৷বিষয়টি জানাজানি হলে বকশীগঞ্জ থানা পুলিশকে জানায় এলাকাবাসী। পরে পুলিশ ওই মরদেহ উদ্ধার করে। স্থানীয় ও পুলিশের ধারণা কেউ যাতে চিনতে না পারে সেজন্য তার মুখ পুড়িয়ে দেওয়া হয়ে থাকতে পারে।

বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ এ প্রতিবেদককে বলেন, ওই নারীকে মুখ পুড়িয়ে দেওয়ায় কেউ তাকে চিনতে পারেননি। মরদেহে উদ্ধার করা হয়েছে। তাকে শনাক্ত করার জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। তারা এসে শনাক্ত করতে সহায়তা করবেন। এ ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে মাঠে কাজ শুরু করা হয়েছে।

জনপ্রিয় সংবাদ

গ্যাস পুড়ছে দিনে প্রায় ৩ কোটি টাকার, উৎপাদনের খবর নেই যমুনায়

বকশীগঞ্জে আগুনে পোড়া এক নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ০৬:৫৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫