ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার
জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট

জামালপুরে উপবৃত্তির টাকা না পেয়ে সড়ক অবরোধ

জামালপুর : পলিটেকনিক শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে উপবৃত্তির টাকার জন্য। ছবি : মেহেদী হাসান

জামালপুরে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট এর ছাত্রছাত্রীদের উপবৃত্তির টাকা না পেয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। ১২ মে সোমবার দুপুরে জামালপুরে শহরের স্টেশন বাজার এলাকায় গেটপাড়- পাঁচরাস্তা মোড় অবরোধ করে এ আন্দোলন করে শিক্ষার্থীরা।

অবরোধ সমাবেশে বক্তব্য রাখেন শিক্ষার্থী মারুফ আনোয়ার, ইসমাইল হোসেন প্রান্ত ও লিয়ন হাসান। তারা বলেন, সরকার আমাদের পাঁচ হাজার টাকা করে উপবৃত্তি দেন। এবারও টাকা এসেছে। ২২৯ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র সাতজন শিক্ষার্থী উপবৃত্তির টাকা পেলেও বাকি শিক্ষার্থীদের এখনও উপবৃত্তির টাকা দেওয়া হয়নি। বারবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানালেও কোন সুরাহা হয়নি বলে জানান তারা।

এ ব্যাপারে জানতে চাইলে জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউটের সহকারী কোর্স সমন্বয়কারী খাইরুল ইসলাম জানান, প্রতিষ্ঠানের ইউজার আইডি হ্যাক হওয়ার কারণে ২২৯ জন শিক্ষার্থীদের মধ্যে মাত্র সাতজন শিক্ষার্থী উপবৃত্তি পেয়েছে। বাকি ২২২ জন শিক্ষার্থীর উপবৃত্তির টাকা জমা হয়নি। বিষয়টি সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে ।

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জসিম উদ্দিন পলিটেকনিক ইনস্টিটিউট

জামালপুরে উপবৃত্তির টাকা না পেয়ে সড়ক অবরোধ

আপডেট সময় ০৮:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫