ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার বিশ্বশান্তি নিয়ে আলোচনা করবেন সি, ট্রাম্প ও পুতিন সরকার গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে না : তথ্যমন্ত্রী জামালপুরে কাজিদের কলম বিরতি, অবস্থান কর্মসূচি সরিষাবাড়ীতে নারী উদ্যোক্তার দোকানে লুটপাট, ঝুলানো হয়েছে তালা দেওয়ানগঞ্জে মানসিক স্বাস্থ্য বিষয়ক সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত ধর্ষণের দায়ে কিশোরকে ১০ বছরের আটকাদেশ মাদারগঞ্জে ড্রেজারে মাটি উত্তোলন, এক রাতেই নদীগর্ভে সড়ক, ফসলি জমি রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর রমজান উপলক্ষে খেজুর, কমলা ও আপেল আমদানিতে শুল্ক কমিয়েছে সরকার

মাদরাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে বিরোধ, সংঘর্ঘে আহত ২০

ইসলামপুর : শিক্ষার্থী ভর্তি নিয়ে সংঘর্ষ। ছবি : বাংলারচিঠিডটম

জামালপুরের ইসলামপুর গাইবান্ধা ইউনিয়নের কড়ইতলা গ্রামে রাবেয়া বসরী মহিলা মাদরাসা এবং সুলতান হাফিজিয়া মাদরাসার শিক্ষকদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। ১১ মে রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় একাধিক সূত্র জানায়, সুলতান হাফিজিয়া মাদরাসার শিক্ষক মো. ওবায়দুল হক রাবেয়া বসরী মহিলা মাদরাসার দু’জন ছাত্রীকে তাদের মাদরাসায় ভর্তি করানোর উদ্দেশ্যে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে অভিভাবককে অনুরোধ করেন।

এ সময় রাবেয়া বসরী মহিলা মাদরাসার শিক্ষক মো. মফিজুর রহমানের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয় পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। পরবর্তীতে স্থানীয় লোকজন ৯৯৯ নম্বরে ফোনে জানালে ইসলামপুর থানা পুলিশ দ্রæত ঘটনাস্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ এ প্রতিবেদককে জানান, উপজেলার গাইবান্ধা কড়ইতলা এলাকায় মাদরাসার শিক্ষার্থী ভর্তি করাকে কেন্দ্র করে মো. মফিজুর রহমান ও মো. ওবায়দুল হকের মধ্যে হাতাহাতি হয়। পরে দু’জনের পক্ষ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দু’পক্ষের লোকজন। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতরা জেলা ও উপজেলার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জনপ্রিয় সংবাদ

৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার

মাদরাসায় শিক্ষার্থী ভর্তি নিয়ে বিরোধ, সংঘর্ঘে আহত ২০

আপডেট সময় ০৮:১৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১১ মে ২০২৫